বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৪ বছর আগেই মিটেছে ৩৬ বছরের অপেক্ষা। এমি মার্টিনেজ (Emi Martinez), জুলিয়ান আলভারেজদের (Julian Alvarez) দলগত পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতে নিয়েছিলো লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। তার দুই বছর পরে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপাও জয় করেছিল লিওনেল স্কালোনির (Lionel Scaloni) ছেলেরা। এবার বিশ্বকাপ (FIFA World Cup 2026) নিজেদের কাছে ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমাতে চলেছে লা এলবিসলেস্তেরা।
চ্যাম্পিয়নদের মুকুট ধরে রাখার মিশনে আর্জেন্টিনা এবারও আর্জেন্টিনার প্রধান ভরসা লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী, ইন্টার মায়ামি তারকা এখনো দেশের জার্সিতে বুড়ো হাড়েই ভেলকি দেখাতে ওস্তাদ। এটাই সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি তিনিও ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন। আজও বল তার পায়ে পড়লেই বোঝা যায় যে বয়স শুধু সংখ্যা।
আরও পড়ুন: ওপেনে কোহলি – সূর্যবংশী! বল হাতে সুনীল নারায়নের সাথে কারা জায়গা পেলো IPL 2026 এর সেরা একাদশে?
তবে দীর্ঘদিন আগেই মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা। গত পাঁচ বছরে তাদের আকাশছোঁয়া সাফল্যের মূল কারণ হলো দলগত সংহতি এবং নিজেদের মধ্যে নিখুঁত বোঝাপড়া। গত কয়েক বছরের তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করে ক্রীড়া বিশেষজ্ঞরা দুটি মূল কারণ বার করেছেন, যার জন্য ২০২৬ ফিফা বিশ্বকাপেও হট ফেভারিট নীল সাদা ব্রিগেড।
messi
১. এমি মার্টিনেজ: আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের সবচেয়ে বড়ো কারণ। গোলপোস্টের নিচে প্রতিপক্ষের বিরুদ্ধে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন সমর্থকদের প্রিয় দিবু। নিজের ক্লাব অ্যাস্টন ভিলাকে সম্প্রতি ইউরোপা লিগ খেতাব জেতানো এই গোলকিপার এখনো বিশ্বের সেরা পেনাল্টি সেভার। <span;>মূলত তার উপস্থিতির কারণে ২০২১ সাল থেকে এখনো পর্যন্ত টাইব্রেকারে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা।
আরও পড়ুন: যে ২ কারণে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেন অস্কার! নতুন কোচের আলোচনায় উঠে এলো এই ২ নাম
২. তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল: ২০২২ বিশ্বকাপে অংশ নেওয়া স্কোয়াডের মোট ১৭ জন এবারও রয়েছেন বিশ্বকাপের ২৬ জনের স্কোয়াডে। কুটি রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো দি পল-দের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি থিয়াগো আলমাদা, নিকো পাজ-দের তরুণরা এবার বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ কাঁপাতে প্রস্তুত। তার সঙ্গে রয়েছে একে অপরের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া। ফলে এক প্রকার নিশ্চিত হয়ে বলেই যায় ফ্রান্স, স্পেনদের টেক্কা দিয়ে এবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখেন মেসিরা।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক ডি মার্সেই), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি (অলিম্পিক ডি মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (অলিম্পিক লিওনাইস), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ফাকুন্ডো মারসেই (অলিম্পিক দ্য মার্সেই), ওলোনা মেডিনা (অলিম্পিক) (অ্যাটলেটিকো মাদ্রিদ)
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পেরেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি), ভ্যালেন্টিন বারকো (রেসিং স্ট্রাসবার্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)
ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিউলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেজ (ইন্টারো মিয়্যামি), লাউতেরো মার্টিনেজ (ইন্টারো মাদ্রিদ)।














