ভোটের আগে তড়িঘড়ি! ২৪ ঘণ্টার ব্যবধানে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন

Published on:

Published on:

3rd Supplementary List Released by election Commission
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই দ্রুততার সঙ্গে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে নেমেছে নির্বাচন কমিশন। অনেকের নাম এখনও যাচাইয়ের তালিকায় থাকায়, সেই প্রক্রিয়া শেষ করতেই একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই তৃতীয় তালিকা (3rd Supplementary List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

২৪ ঘন্টার ব্যবধানের তৃতীয় তালিকা (3rd Supplementary List) প্রকাশ

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় তালিকার পর তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (3rd Supplementary List) প্রকাশ করা হয়েছে। এর আগে ২৩ মার্চ প্রথম তালিকা প্রকাশ হয়েছিল, তারপর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় তালিকা সামনে আনা হল। এই প্রসঙ্গে কমিশন জানায় আগামী ২৩ ও ২৯ এপ্রিলের ভোটের আগেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করাই কমিশনের লক্ষ্য।

এর আগে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও, প্রায় ৬০ লক্ষ নাম তখনও বিবেচনাধীন অবস্থায় ছিল। সেইসব নাম যাচাইয়ের দায়িত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত জুডিশিয়াল অফিসারদের একটি দল। তাঁরা একে একে সমস্ত নথি খতিয়ে দেখছেন। এই পরিস্থিতিতে যাতে দ্রুত সমস্ত নামের নিষ্পত্তি করা যায়, সেই কারণেই কমিশন আদালতের অনুমতি নিয়ে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, যাঁদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্যও রাখা হয়েছে সুযোগ। তাঁরা ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। এরপর ট্রাইবুনাল সেই আবেদন খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যে কেউ চাইলে অনলাইনে এই তালিকা দেখতে পারবেন। এর জন্য https://voters.eci.gov.in/ জানিয়েছে কমিশন। এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম খুঁজে নেওয়ার সুবিধা রাখা হয়েছে।

Basirhat became agitated as soon as the final list of SIR was published

আরও পড়ুনঃ তৃণমূলের লেটারহেডে ‘হুমকি’! নড়েচড়ে বসল হাই কোর্ট, মামলা চিফ জাস্টিসের এজলাসে

সব মিলিয়ে, ভোটের আগে কোনও ভোটার যাতে বাদ না পড়েন, সেই লক্ষ্যেই এবার আরও দ্রুত ও নিয়মিত আপডেটের পথে হাঁটছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য ধরেই এবার তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (3rd Supplementary List) প্রকাশ করেছে কমিশন।