বাংলা হান্ট ডেস্কঃ কোচবিহারে এক বিচার বিভাগীয় আধিকারিককে ঘিরে হঠাৎই বড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূলের লেটারহেড ব্যবহার করে তাঁকে একটি চিঠি পাঠিয়ে পরোক্ষে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনায় কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এবং দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কী লেখা ছিল চিঠিতে?
অভিযোগ অনুযায়ী, বিচার বিভাগীয় আধিকারিককে উদ্দেশ্য করে যে চিঠি পাঠানো হয়েছিল, যেখানে তৃণমূলের অফিসিয়াল লেটারহেড ব্যবহার করা হয়েছে। সেই চিঠিতে সরাসরি না হলেও ‘ডিসপোজাল ভালো হচ্ছে না কেন? দেখে নেওয়া হবে’ এরকম ইঙ্গিতপূর্ণ ভাষায় হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের
এই খবর সামনে আসতেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দ্রুত অভিযোগ জানানো হয়। হাই কোর্ট সূত্রে জানা যায়, ঘটনার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেন। এরপরই রাজ্যের ডিজি কে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশের পর ডিজি জানিয়েছেন, পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ এবার শনি-রবিতেও খোলা থাকবে অফিস! বকেয়া DA মেটাতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন
সূত্রের খবর, এই অভিযোগ ঘিরে প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়েছে। বিচার বিভাগের সঙ্গে জড়িত কোনও আধিকারিককে এভাবে হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল বলেই মনে করা হচ্ছে। ফলে তদন্তের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে (Calcutta High Court)।












