বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাসে সংসদের বর্ষাকালীন অধিবেশন (Monsoon Session 2026) ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। এই অধিবেশনের প্রস্তুতি ঘিরে কেন্দ্রীয় সরকারের ব্যস্ততা এখন তুঙ্গে। জানা যাচ্ছে, আগামী ২১শে জুলাই বর্ষাকালীন ওই অধিবেশনে পাঁচটি নতুন বিল সহ বিচারাধীন আরও দু’টি গুরুত্বপূর্ণ বিল পাশ করানো হবে।
শুরুর পথে বর্ষাকালীন অধিবেশন
সূত্রের খবর আগামী সপ্তাহে এই অধিবেশন শুরুর আগে একটি সর্বদলীয় বৈঠকে এই আইন প্রস্তাবগুলি সম্পর্কে বিরোধীদের বিস্তারিত জানাবে কেন্দ্রীয় সরকার। তাই সবমিলিয়ে বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে এই মুহুর্তে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) সংশোধনী বিল অর্থ্যাৎ FCRA Amendment Bill, যা আগামী অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিল হতে চলেছে। কেন্দ্রের দাবি এই বিলের মূল লক্ষ্য হল বিদেশ থেকে ভারতে আসা অর্থের উৎস, ব্যবহার আর লেনদেনে স্বচ্ছতা আনা। যদিও বিভিন্ন মহলে ব্যপক ভাবে চর্চিত সংবিধান সংশোধনী বিল, বিশেষ করে লোকসভা আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল এবারের আবধিবেশনে থাকছে না বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ লন্ডনের অক্সফোর্ডের আদলে তৈরি হবে কলেজ স্ট্রিট, পরিদর্শনে সবটা খতিয়ে দেখে জানালেন অগ্নিমিত্রা
গত বছরের ডিসেম্বরেই সংসদে পেশ হয়েছে ‘বিকশিত ভারত এডুকেশন এস্টাবলিশমেন্ট বিল, ২০২৫’ (Viksit Bharat Education Establishment Bill, 2025)। যা নিয়ে এবারের এই বর্ষাকালীন অধিবেশনে আলোচনা হতে চলেছে। তবে জানা যাচ্ছে বিলটি সম্পর্কে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট জমা পড়ার পরেই এই বিষয়ে পরবর্তী আলোচনা হবে।
এছাড়াও থাকবে আয়কর (সংশোধন) বিল ২০২৬ পূর্বের একটি অর্ডিনান্সসের জায়গা নেবে। মূলত ভারতের সার্বভৌম ঋণ বাজারকে আরও শক্তিশালী করতে ও বিদেশী বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। এটি ছাড়াও সুপ্রিম কোর্ট (বিচারকের সংখ্যা) সংশোধনী বিল ২০২৬ থেকে শুরু করে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ২০২৬ সহ, জাতীয় সম্মানহানি প্রতিরোধ (সংশোধন) বিল ২০২৬ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ উন্নয়ন (সংশোধনী) বিল ২০২৬ নিয়ে আলোচনা হবে এই বর্ষাকালীন অধিবেশনে।













