Durga Puja 2026 Live Updates

৪৫ হাজার টাকা বেসিক পে থেকে HRA, সপ্তম পে কমিশনে রাজ্য সরকারি কর্মীদের দাবি কী কী?

Published on:

Published on:

7th pay Commission(16)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নতুন করে আলোচনা শুরু হয়েছে কর্মচারী মহলে। নতুন বেতন কাঠামোয় ন্যূনতম বেসিক পে কত হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত রাখা হবে, তা নিয়ে আগ্রহ রয়েছে কর্মীদের মধ্যে। এই পরিস্থিতিতে ন্যূনতম বেসিক পে ৪৫,০০০ টাকা করার দাবি তুলেছে সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা বা HRA কমানোর প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি।

7th Pay Commission : সপ্তম পে কমিশনে কী কী দাবি?

ইউনিটি ফোরামের নেতা অনিরুদ্ধ ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের ন্যূনতম খরচের কথা মাথায় রেখেই বেসিক পে ৪৫,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে। সংগঠনের মতে, বর্তমান বাজারদর, মূল্যবৃদ্ধি এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর হিসাব বিবেচনা করলে সংসার চালানোর জন্য এই পরিমাণ বেতন প্রয়োজন।

তবে ৪৫,০০০ টাকা বেসিক পে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত নয়। এটি কর্মচারী সংগঠনের দাবি মাত্র। সপ্তম পে কমিশনের সুপারিশ এবং রাজ্য সরকারের অনুমোদনের পরেই নতুন বেতন কাঠামো সম্পর্কে চূড়ান্ত ছবি স্পষ্ট হবে।

বেতন কতটা বাড়বে, তা ঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টরের। ষষ্ঠ পে কমিশনের অধীনে থাকা বর্তমান বেসিক পে-কে সপ্তম পে কমিশনের (7th Pay Commission) নতুন বেতন কাঠামোয় হিসাব করার ক্ষেত্রে এই গুণক ব্যবহার করা হয়। ফিটমেন্ট ফ্যাক্টর বেশি হলে সংশোধিত মূল বেতনও বেশি হতে পারে। তবে সপ্তম পে কমিশনে এই ফ্যাক্টর কত রাখা হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, HRA বা বাড়ি ভাড়া ভাতা নিয়েও আপত্তি রয়েছে কর্মচারী সংগঠনগুলির। বর্তমানে এই ভাতা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংগঠনগুলির বক্তব্য, শহরাঞ্চলে বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে HRA কমানো হলে কর্মীদের হাতে পাওয়া টাকার পরিমাণ কমে যেতে পারে। তাই ভাতা কমানোর বদলে বর্তমান মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বাস্তবসম্মত হারে HRA রাখার দাবি জানানো হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। বকেয়া DA মেটানোর আইনি লড়াইয়ের পাশাপাশি রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে ইউনিটি ফোরাম। সংগঠনের দাবি, কেন্দ্রের বরাদ্দ DA-র তহবিল এবং রাজ্য সরকারের প্রকৃত আর্থিক অবস্থার হিসাব প্রকাশ করা হোক। এতে আর্থিক বিষয়গুলি সম্পর্কে কর্মীদের কাছে পরিষ্কার তথ্য থাকবে বলে মনে করছে সংগঠনটি।

7th Pay Commission latest update about Government employees promotion proposal

আরও পড়ুনঃ অবশেষে DA বৃদ্ধিতে সিলমোহর কেন্দ্রের, কত টাকা বেশি পাবেন কেন্দ্রীয় কর্মীরা?

বকেয়া DA-র মামলা এবং সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে এই সমস্ত দাবির মধ্যে এখন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা।