বাংলা হান্ট ডেস্কঃ সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠন থেকে কেন্দ্রীয় হারে ডিএ, তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসতেই এসব নিয়ে জোর চর্চা চলছে সরকারি কর্মীদের (Government Employees) মধ্যে। ভোটের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করা হবে বিজেপি ক্ষমতায় এলে। পাশাপাশি ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে।
পে কমিশন থেকে DA নিয়ে চর্চা তুঙ্গে কর্মীদের | Government Employees
নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে হবে সপ্তম পে কমিশন লাগু এবং ৬ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বলেছিলেন,’ সারা দেশে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ কমিশন চলছে।’ বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন আসবে বলে প্রতিশ্রুতি ছিল।
বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের মধ্যে চর্চা, আগে কেন্দ্রীয় হারে ডিএ, না আগে পে-কমিশন চালু হবে। আবার নয়া পে কমিশনের কথা আসতে প্রসঙ্গ উঠছে ‘ফিটমেন্ট ফ্যাক্টরের’। চলতি বছর অন্তর্বর্তী বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার।
৫ ফেব্রুয়ারী মমতা সরকার তরফে জানানো হয়েছিল ১ এপ্রিল থেকে ৪ শতাংশ হারে ডিএ মিলবে। তবে সেই অর্ডার এখনও জারি হয়নি। তাহলে কবে মিলবে ৪ শতাংশ ডিএ? নাকি নতুন সরকার নয়া হারে ডিএ দেবে? চর্চা কর্মী মহলে।

আরও পড়ুন: নতুন সরকার আসতেই SSC নিয়োগে বড় আপডেট, নতুন তালিকার অপেক্ষায় কমিশন
বর্তমানে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর রাজ্যের কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ১৮%। সবমিলিয়ে কেন্দ্র ও রাজ্য ডিএ এর ফারাক ৪২ শতাংশ। এদিকে গত বুধবার, ৬ মে সুপ্রিম কোর্টে DA মামলার একটি বিশেষ বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা তিন সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন রাজ্যের আইনজীবী। পরবর্তীতে এই মামলা কোন দিকে মোড় নেয় সেদিকেও নজর থাকবে সরকারি কর্মীদের।












