বাংলা হান্ট ডেস্ক: সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য রয়েছে বড় খবর। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশন এর প্রতিনিধিরা অষ্টম পে কমিশনের (8th Pay Commission) চেয়ারপারসন রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আর এই বইটাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন ৬৫০০০ টাকা ও ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮ করার জোর দাবি জানানো হয়েছে।
অষ্টম পে কমিশনে ৬৫ হাজার ন্যূনতম বেতনের দাবি (8th Pay Commission)
বর্তমানে এন্ট্রি-লেভেল বেসিক পে ১৮,০০০ টাকা, যা বাড়িয়ে ৬৫,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও সপ্তম পে কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যা বাড়িয়ে ৩.৮ করার দাবি জানানো হয়েছে যাতে কর্মচারীদের বেতনে সম্মানজনক বৃদ্ধি হয়। একইসঙ্গে পরিবারের বর্তমান ৩ সদস্যের সংজ্ঞার পরিবর্তে, একে ৫টি কনজাম্পশন ইউনিট করার দাবি জানানো হয়েছে (8th Pay Commission)।

আরও পড়ুন: নিত্যযাত্রীদের চরম ভোগান্তি! আদ্রা ডিভিশনে টানা ৫ দিন বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা
পাশাপাশি প্রতি ডিএ রিভিশনে ন্যূনতম ৪% বৃদ্ধি নিশ্চিত করা এবং তা ৫০% এ পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের সাথে যুক্ত করার প্রস্তাব রয়েছে। ডিএ-র সাথে এইচআরএ-এর সংযোগ বাতিল করে এক্স (X), ওয়াই (Y), এবং জেড (Z) ক্যাটাগরির শহরের জন্য যথাক্রমে ১২%, ২৪% এবং ৩৬% হারে HRA নির্ধারণের দাবি করা হয়েছে।
এমনকি ক্রমবর্ধমান যাতায়াত খরচ ও মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে বর্তমান যাতায়াত ভাতা ২.৫ গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হার ৩% থেকে বাড়িয়ে ৫% করার কথা বলা হয়েছে।
তাছাড়া সংশোধিত বেসিক পে পরবর্তী ১,০০০ টাকার গুণিতকে রাউন্ড-অফ করার প্রস্তাব রয়েছে।জাতীয় পেনশন সিস্টেমের আওতাভুক্ত প্রায় ৮৫ লক্ষ কর্মচারীর জন্য পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়েছে।
জানা যায় বর্তমান ১২-২৪-২৬ স্কিমের বদলে শিক্ষকদের জন্য ১০, ২০ এবং ৩০ বছরের ক্যারিয়ার প্রগ্রেশন স্কিম চালু করার কথা বলা হয়েছে।উপজাতীয়, পেসা ও নকশাল অধ্যুষিত অঞ্চলে কর্মরত কর্মীদের জন্য বিশেষ ইনসেন্টিভ ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির দাবি করা হয়েছে (8th Pay Commission)।












