অষ্টম পে কমিশনে কতটা বাড়বে বেতন? ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় আপডেট জানুন

Published on:

Published on:

8th Pay Commission update 31 january 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারি ২০২৬ প্রায় শেষ হতে চলল, কিন্তু এখনও অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্র সরকারের কোনো স্পষ্ট ঘোষণা নেই। ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ থেকেই নতুন বেতন কাঠামো চালু হওয়ার কথা ছিল। কিন্তু ঘোষণা না হওয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, বেতন সংশোধনে দেরি হলে কি কর্মচারীরা বকেয়া টাকা বা এরিয়ার্স পাবেন?

দেরি হলেও এরিয়ার্স পাওয়ার সম্ভাবনা বেশি

বিশেষজ্ঞরা বলছেন, পে কমিশনের সুপারিশ কার্যকর হতে দেরি হলেও সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ নিয়ম অনুযায়ী নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকেই ধরার কথা। ফলে পরে ঘোষণা হলেও ওই সময় থেকে বকেয়া টাকা একসঙ্গে মিটিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। বিশিষ্ট বিশেষজ্ঞ মণীশ মিশ্র জানিয়েছেন, প্রশাসনিক জটিলতার কারণে সুপারিশ পাশ হতে সময় লাগলেও কর্মচারীদের এরিয়ার্স পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই ধরা যায়। অর্থাৎ বেতন বাড়তে দেরি হলেও পরে পুরো টাকা একবারে দেওয়া হতে পারে।

কতটা বাড়তে পারে বেতন?

অষ্টম পে কমিশনে (8th Pay Commission) বেতন কতটা বাড়বে তা নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। এই ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েই বর্তমান বেসিক পে-কে গুণ করে নতুন বেতন নির্ধারণ করা হয়। সপ্তম পে কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। কিন্তু এবার তা বদলাতে পারে। বিভিন্ন আর্থিক সংস্থার বিশ্লেষণ বলছে, নতুন পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৪৬-এর মধ্যে থাকতে পারে। আবার কিছু বিশেষজ্ঞের মতে, এটি ২.৮ বা ৩.০ পর্যন্তও যেতে পারে। যত বেশি ফিটমেন্ট ফ্যাক্টর হবে, কর্মচারীদের হাতে পাওয়া বেতন তত বেশি বাড়বে। তাই সরকারি কর্মীরা এখন এই সংখ্যার দিকেই তাকিয়ে আছেন।

কেন দেরি হচ্ছে নতুন পে কমিশনে (8th Pay Commission)?

যদিও নিয়ম অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো চালু হওয়ার কথা, বাস্তবে তা এত দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, সপ্তম পে কমিশনের সময়ও একই ঘটনা ঘটেছিল।

8th Pay Commission which employees will receive a salary increase from 2026

আরও পড়ুনঃ বাজেটের দিন থেকেই দামী হচ্ছে সিগারেট-পান মশলা, আর কোন কোন জিনিসে দাম বাড়বে? জানুন

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারি থেকে সপ্তম পে কমিশন কার্যকর হওয়ার কথা থাকলেও ক্যাবিনেট অনুমোদন মিলেছিল জুন ২০১৬-তে। আর এরিয়ার্স দেওয়া হয়েছিল পুরো ২০১৬-১৭ অর্থবর্ষ জুড়ে। সেই অভিজ্ঞতা থেকে অনুমান করা হচ্ছে, অষ্টম পে কমিশনের (8th Pay Commission) ক্ষেত্রেও বর্ধিত বেতন হাতে পেতে কর্মচারীদের ২০২৬-২৭ অর্থবর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।