বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে যাত্রী পরিষেবা এবং স্বাচ্ছন্দ্যের দিকেই এবার বেশি নজর দিতে চলেছে ভারতীয় রেল। বিশেষ করে দূরপাল্লার (Indian Railways) সফরগুলির ক্ষেত্রে বিলাসবহুল পরিষেবা দেওয়ার পক্ষপাতী রেলমন্ত্রক। আর তাই দূরপাল্লার সফরের ক্ষেত্রে অভিজ্ঞতা আরও আরামদায়ক করে তুলতে নতুন অমৃত ভারত এক্সপ্রেসের সংখ্যা বাড়িয়ে দিল রেলওয়ে।
আরও নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালু রেলের (Indian Railways)
পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যের সঙ্গেও সংযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর রেল সূত্রে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে বলেন, এই পরিষেবার মাধ্যমে বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে সংযোগ স্থাপন করবে পশ্চিমবঙ্গ।

কোন রুটে চলবে: রেলের বিবৃতি অনুযায়ী, গুয়াহাটি অর্থাৎ কামাখ্যা-রোহতক, ডিব্রুগড়-লখনউ অর্থাৎ গোমতী নগর, নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি, আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার- মুম্বই অর্থাৎ পানভেল, কলকাতা অর্থাৎ সাঁতরাগাছি-তাম্বারাম, কলকাতা অর্থাৎ হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল এবং কলকাতা অর্থাৎ শিয়ালদহ-বারাণসী এই রুটগুলিতে চলবে নতুন ট্রেনগুলি।
আরও পড়ুন : মেলা ঘুরুন নিশ্চিন্তে, সেন্ট্রাল পার্কের গেটেই মিলবে মেট্রোর টিকিট, ছুটির দিনেও পরিষেবা
বড় উদ্যোগ রেলের: ভারতীয় রেলের (Indian Railways) উন্নত প্রযুক্তির ট্রেনগুলির মধ্যে অন্যতম অমৃত ভারত। ২০২৩ সালে ডিসেম্বর থেকে প্রায় ৩০ টি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। আবার আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৯ টি ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল।
আরও পড়ুন : সংক্রান্তিতে পিঠের পাশে থাকুক নারকেলের পায়েস, মুখে লেগে থাকবে স্বাদ
জানা যাচ্ছে, অদূর ভবিষ্যতে আরও ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। উপ হিমালয় অঞ্চল থেকে দক্ষিণ পশ্চিম এবং মধ্য ভারতের মূল গন্তব্য স্থলগুলিতে সংযোগ স্থাপন করবে এই ট্রেনগুলি।













