ATM থেকে টাকা তোলা, ব্যালেন্স চেক—সবেতেই বাড়ল চার্জ! SBI বদলাল ফ্রি লেনদেনের নিয়ম

Published on:

Published on:

SBI new rules come into effect increased charges for ATM services
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে অধিকাংশ মানুষ এটিএম থেকে টাকা তোলেন। কারণ, ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তোলা বা জমা দেওয়ার মতো সময় অনেক সময় থাকে না। তবে এবার এই টাকা তোলা ও জমা দেওয়ার বিষয়ে অটোমেটিক ডিপোজিট কাম উইথড্রল মেশিন এটিএম এর ফ্রি বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই নিয়ম চালু হয়েছে ১ ডিসেম্বর ২০২৫ থেকে। যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ব্যাংকে এটিএম চার্জ বেড়েছে।

ATM পরিষেবায় চার্জ বৃদ্ধি, SBI-র নতুন নিয়ম কার্যকর (SBI)

এবার থেকে এসবিআই (SBI) গ্রাহকদের অন্য ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হওয়ার পর প্রতিবার নগদ টাকা তোলার জন্য আগের ২১ টাকা ধার্য করেছে। তারপর যুক্ত হয় জিএসটি। যার ফলে চার্জ বেড়ে দাঁড়ালো এবার ২৩। এছাড়া ব্যালেন্স অনুসন্ধান বা মিনি স্টেটমেন্ট এর মতন নন ফাইনান্সিং লেনদেনের ক্ষেত্রে ফ্রি দাঁড়াল ১১ টাকা।

 SBI new rules come into effect increased charges for ATM services

আরও পড়ুন: পুণ্যার্থীদের জন্য সুখবর! ট্রেনেই সোজা জয়রামবাটি, চালু স্পেশাল MEMU—টাইম টেবিল দেখুন

এই বিষয়ে এসবিআই জানিয়েছে, ইন্টারচেঞ্জ ফ্রি বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এটিএম সম্পর্কিত পরিষেবা গুলির মূল্য পর্যালোচনা করা হয়েছে। যদিও বিনামূল্যে মাসিক লেনদেনের ক্ষেত্রে কোন পরিবর্তন করা হয়নি।

এসবিআই এর সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম থেকে আগের মতই মাসে পাঁচটি বিনামূল্যে আর্থিক ও অন্যান্য ধরনের লেনদেন করতে পারবেন। তবে নির্ধারিত বিনামূল্যে লেনদেনের সংখ্যা অতিক্রম করলে আপনাকে সংশোধিত চার্জ দিতে হবে।

দেখে নিন কোন অ্যাকাউন্ট গুলোতে প্রভাব পড়বে না:

এসবিআই জানিয়েছে যে কিছু গ্রাহক এই বৃদ্ধি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবেন, যেমন:

বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (বিএসবিডি) অ্যাকাউন্ট

এসবিআই এটিএম-এ লেনদেনকারী এসবিআই ডেবিট কার্ডহোল্ডাররা

এসবিআই এটিএম থেকে কার্ডবিহীন নগদ টাকা তোলা (এই সুবিধা আগের মতোই বিনামূল্যে থাকবে)

কিষাণ ক্রেডিট কার্ড (কেসিসি) অ্যাকাউন্ট

তবে সাধারণ জনগণের ওপর কি এর প্রভাব কী হবে? 

যে সকল গ্রাহকরা ঘনঘন অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে থাকেন তাদের জন্য প্রতিটি অতিরিক্ত লেনদেন এখন আরও খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াল। বিশেষ করে বেতন অ্যাকাউন্টধারী ও শহরে বসবাসকারী ব্যক্তিরা যারা সুবিধামত নিকটতম এটিএম বেছে নিতেন তাদের এবার থেকে সতর্ক থাকতে হবে (SBI)।