বাংলা হান্ট ডেস্ক: পুণ্যার্থীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়নাপুর জয়রামবাটি নতুন রেললাইনে্য উদ্বোধনের মাধ্যমে রেল (Indian Railways) মানচিত্রে যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে ১৫ কিলোমিটার দীর্ঘ ময়নাপুর- বড়গোপীনাথপুর-জয়রামবাটী রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর এই রেলপথের বহু প্রতীক্ষিত তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের একটি অংশ।
যাত্রীদের জন্য স্বস্তির খবর, জয়রামবাটি রুটে নতুন MEMU পরিষেবা (Indian Railways)
বিধানসভা ভোটের আগে বাংলায় আরও একবার বড় উপহার দিল রেল (Indian Railways)। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে চলেছে ময়নাপুর-জয়রামবাটি নতুন রেল লাইনের উদ্বোধন। এই রেল পথটি বহু প্রতীক্ষিত তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের একটি অংশ। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা জনক হবে বলে মনে করছে রেল দফতর।

আরও পড়ুন: চোখে দেখে বোঝা যাবে না! যে আলু কিনছেন তাতে ভেজাল নাকি? বুঝবেন কীভাবে?
এই বিষয়ে পূর্ব রেলের আধিকারিকদের মতে, নতুন ট্রেন চালু হওয়ার ফলে প্রত্যন্ত এলাকার মানুষদের যাতায়াত আরও সহজ হবে। এছাড়াও, বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। পাশাপাশি ধর্মীয় পর্যটন গুলিতে উল্লেখযোগ্যভাবে পুণ্যার্থীরা আসতে পারবেন।
দেখে নিন সময় সূচি:
উদ্বোধন হবে রবিবার, এই দিন বিশেষ মেমু ট্রেন চালানো হবে।
জয়রামবাটি-বাঁকুড়া মেমু স্পেশাল (০৮০৯৫)
ছাড়বে: দুপুর ৩টা, জয়রামবাটি থেকে
পৌঁছবে: বিকেল ৫টা ৩৫ মিনিট, বাঁকুড়া
অর্থাৎ পুরো যাত্রায় সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টা।
এছাড়াও, এই ট্রেন বাঁকুড়া ও জয়রামবাটীর মধ্যে ৮টি স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি সেগুলি হলো ভেদুয়াশোল, ওন্দাগ্রাম, রামসাগর, বিষ্ণুপুর, বিরসা মুন্ডা, গোকুলনগর-জয়পুর, ময়নাপুর ও বড়গোপীনাথপুর (Indian Railways)।

















