৯৬২ শতাংশ রিটার্ন দেওয়া রেলের এই কোম্পানি পেল ৮৮ কোটির অর্ডার! বিনিয়োগকারীদের নজরে শেয়ার

Published on:

Published on:

This stock is in the attention of investors in share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড তথা RVNL দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বড় কাজের অর্ডার পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেল বিকাশ নিগম লিমিটেড ৮৮ কোটি টাকার প্রকল্পের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে।

শেয়ার বাজারের (Share Market) বিনিয়োগকারীদের নজরে এই স্টক:

কী কী কাজ করতে হবে: স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ফাইলিংয়ে, রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে যে LHB কোচের জন্য IP-ভিত্তিক ভিডিও নজরদারি সিস্টেম সরবরাহ থেকে শুরু করে ইনস্টলেশন এবং কমিশনিংয়ের জন্য তাদের চুক্তি দেওয়া হয়েছে। GST বাদে এই ওয়ার্ক অর্ডারের মূল্য ৮৭.৫৬ কোটি টাকা। পাশাপাশি, এই ওয়ার্ক অর্ডার আগামী ১০ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে বলেও জানা গিয়েছে।

This stock is in the attention of investors in share market.

শেয়ারের অবস্থা: শুক্রবার, রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ারের দাম ০.৯০ শতাংশ কমে BSE-তে ৩৩৫.৩০ টাকায় বন্ধ হয়েছে। গত বছর কোম্পানির এই শেয়ারের দাম ১৮.৪২ শতাংশ কমেছে। রেল বিকাশ নিগম লিমিটেডের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ৫০১.৫৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ২৯৫.২৫ টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ হল ৬৯,৯১০ কোটি টাকা। উল্লেখ্য যে, রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ারের দাম ২ বছরে ৫০ শতাংশ এবং ৩ বছরে ৩৩৬ শতাংশ বেড়েছে। এদিকে, ৫ বছরে শেয়ারটি ৯৬২ শতাংশ রিটার্ন দিয়েছে।

আরও পড়ুন: ছুটবে ঘণ্টায় ৩৫০ কিমি বেগে! কবে আসতে চলেছে বন্দে ভারত ৪.০? রাখঢাক না রেখে জানিয়ে দিল রেল

কোম্পানিটি ধারাবাহিকভাবে ডিভিডেন্ড প্রদান করে আসছে: এই কোম্পানিটি সর্বশেষ ২০২৫ সালে এক্স-ডিভিডেন্ড ট্রেড করেছিল। এরপর যোগ্য বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ১.৭২ টাকার ডিভিডেন্ড পেয়েছিলেন। ২০২৪ সালে, কোম্পানিটি প্রতি শেয়ারে ২.১১ টাকার ডিভিডেন্ড প্রদান করেছিল।

আরও পড়ুন: SBI-র গ্রাহকদের জন্য বড় ঝটকা! ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়তে চলেছে এই চার্জ, এখনই নিন জেনে

জানিয়ে রাখি যে, সেপ্টেম্বর ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী, এই কোম্পানিতে প্রোমোটারদের ৭২.৮৪ শতাংশ অংশীদারিত্ব ছিল। যেখানে পাবলিকের কাছে ছিল ২৭.১৬ শতাংশ অংশীদারিত্ব।

(সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।)