বাংলা হান্ট ডেস্ক: ইন্দোর ODI-তে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ৪১ রানের পরাজয়কে ক্রিকেট বিশ্লেষকরা গভীরভাবে বিশ্লেষণ করছেন। এই পরাজয়ের পর কেউ কেউ টপ অর্ডার ব্যাটারদের, কেউ আবার অধিনায়কের এবং কেউ আবার বোলারদের দোষ দিচ্ছেন। তবে, ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) তৃতীয় ODI-তে পরাজয়ের জন্য দায়ী করেছেন ফিল্ডারদের। তিনি কারও নাম উল্লেখ না করলেও বলেছেন যে কিছু ফিল্ডার সহজেই সিঙ্গেলের সুযোগ দিয়েছেন। সেক্ষেত্রে তাঁদের আরও বেশি সক্রিয় হওয়া উচিত ছিল বলেও মনে করেছেন তিনি। জানিয়ে রাখি যে, তৃতীয় ODI-তে নিউজিল্যান্ড ভারতের জন্য ৩৩৮ রানের বিশাল লক্ষ্য রেখেছিল। এই স্কোর তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার ইনিংস ২৯৬ রানেই শেষ হয়ে যায়।
কী জানিয়েছেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar):
এমতাবস্থায়, সাইমন ডলের সঙ্গে এক কথোপকথনে সুনীল গাভাস্কার জানিয়েছেন, ‘আমি নাম বলতে চাই না। কিন্তু কিছুজন খুব সহজেই সিঙ্গেলগুলি দেওয়ার সুযোগ করেছে। হ্যাঁ, রোহিত শর্মা দ্রুত ছিলেন। আর বিরাট কোহলি, আমরা সবাই জানি মাঠে তিনি কতটা ভালো খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় ফিল্ডিং আরও সক্রিয় হতে পারতো।’

জানিয়ে রাখি যে, তৃতীয় ODI-তে অর্শদীপ সিং এবং হর্ষিত রানা ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসকে আউট করে নিউজিল্যান্ডকে শুরুতেই সমস্যায় ফেলে দিয়েছিলেন। একটা সময়ে দলের স্কোর ৫/২ হয়ে গিয়েছিল। হর্ষিত তারপর উইল ইয়ংকে আউট করে ভারতকে তৃতীয় সাফল্য এনে দেন। কিন্তু, এরপর ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে ৩৩৮/৭ রানে নিয়ে যান।
আরও পড়ুন: অলিম্পিকে ক্রিকেটার হিসেবে নামবেন উসেইন বোল্ট? কী জানালেন বিশ্বের দ্রুততম মানব?
এই লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ভেঙে পড়ে। এক পর্যায়ে ভারতের রান ছিল ৭১/৪। এরপর নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানা হাফ-সেঞ্চুরি করেন।
আরও পড়ুন: ৩৭ বছরের ইতিহাসে এই প্রথম! টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতেই হারিয়ে ODI সিরিজ জিতল নিউজিল্যান্ড
অপরদিকে, বিরাট কোহলি ১২৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে, এই ৩ জনের সব চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ম্যাচটি জেতার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ড ODI সিরিজটিও জিতে যায়।
















