অলিম্পিকে ক্রিকেটার হিসেবে নামবেন উসেইন বোল্ট? কী জানালেন বিশ্বের দ্রুততম মানব?

Published on:

Published on:

Will Usain Bolt really play as a cricketer in the Olympics?
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে তিনি পরিচিত ‘দ্রুততম মানব’ হিসেবে। রেসিং ট্র্যাকে তিনি অবতীর্ণ হলেই তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। এবার সেই উসেইন বোল্ট (Usain Bolt) আরও একবার অংশগ্রহণ করতে চান অলিম্পিকে। যদিও, দৌড়ের ট্র্যাকে নয়। বরং, তিনি নামতে চান তাঁর আরও একটি প্রিয় খেলায়।

কী জানিয়েছেন উসেইন বোল্ট (Usain Bolt):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উসেইন বোল্ট অলিম্পিকে শেষ বার ২০১৬ সালে অংশগ্রহণ করেছিলেন। তার এক বছর পর অবসর নিয়ে তিনি ফুটবল খেলতে থাকেন। ম্যান ইউর জার্সি গায়ে প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি উসেইন অনুশীলন করেছেন জার্মান ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়েও।

Will Usain Bolt really play as a cricketer in the Olympics?

তবে, এবার জামাইকার এই কিংবদন্তি দৌড়বিদ সুযোগ পেলে নিজের দেশের হয়ে পরবর্তী অলিম্পিকে ক্রিকেট খেলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। জানিয়ে রাখি যে, অলিম্পিকের ট্র্যাকে ১০০ মিটার দৌড়ে ইতিহাস গড়েছিলেন উসেইন। তাঁর কেরিয়ারে তিনি মোট ১৯ টি সোনার পদক পেয়েছেন। রেসিং ট্র্যাকের পাশাপাশি অন্যান্য খেলাধুলার প্রতিও তাঁর যথেষ্ট আগ্রহ রয়েছে। যার মধ্যে রয়েছে ক্রিকেটও। ক্রিস গেইলের মতো কিংবদন্তিরা উসেইনের বন্ধু।

আরও পড়ুন: ৩৭ বছরের ইতিহাসে এই প্রথম! টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতেই হারিয়ে ODI সিরিজ জিতল নিউজিল্যান্ড

পাশাপাশি, উসেইন বোল্টকে ২০২৪ সালের T20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও করা হয়েছিল। এমতাবস্থায়, জামাইকার হয়ে অলিম্পিকে খেলার ইচ্ছে প্রকাশ করে তিনি বলেছেন, ‘অলিম্পিকে জামাইকার হয়ে ক্রিকেট খেলার সুযোগ থাকলে আমি অবশ্যই আগ্রহ প্রকাশ করব।’

আরও পড়ুন: রেল কর্মচারীদের জন্য বড় খবর! চালু হতে চলেছে নতুন আইডি কার্ড সিস্টেম, জানুন এখনই

তিনি আরও জানান, ‘পেশাদার ক্রিকেট থেকে বহুদিন আগেই অবসরে নিয়েছি। তবে, আমার এতে আক্ষেপ নেই। অনেকদিন আমি ক্রিকেট খেলিনি। তাই সুযোগ পেলে খেলব।’ জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ২০২৮-এর অলিম্পিকে ফের ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটেছে। এই সিদ্ধান্তে খুশি হয়েছেন উসেইন।