এগিয়ে আসছে টুর্নামেন্ট! RCB-RR-কে ডেডলাইন দিল IPL-এর গভর্নিং কাউন্সিল, ব্যাপারটা কী?

Published on:

Published on:

RCB-RR Deadline given by IPL Governing Council.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL শুরু হতে আর বেশি বাকি নেই। IPL-এর নতুন মরশুম শুরু হতে চলেছে আগামী ২৬ মার্চ। কিন্তু তার আগে এবারের IPL-এ কোনও ম্যাচ বেঙ্গালুরু বা জয়পুরে সম্পন্ন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এমতাবস্থায়, IPL গভর্নিং কাউন্সিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের কাছ থেকে উত্তর (RCB-RR Deadline) চেয়েছে। গভর্নিং কাউন্সিল উভয় ফ্র্যাঞ্চাইজিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে বলেও জানা গিয়েছে। দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী, উভয় ফ্র্যাঞ্চাইজিকে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে হবে এবং ২৭ জানুয়ারির মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে।

RCB-RR-কে ডেডলাইন (RCB-RR Deadline) দিল IPL-এর গভর্নিং কাউন্সিল:

IPL-এর শিডিউল কবে ঘোষণা করা হবে: জানিয়ে রাখি যে, IPL ২০২৬ আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। তবে, এই T20 লিগের শিডিউল এখনও ঘোষণা করা হয়নি। রিপোর্ট অনুসারে, তামিলনাড়ু থেকে শুরু করে আসাম এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণার পরে IPL-এর শিডিউল ঘোষণা করা হবে।

RCB-RR Deadline given by IPL Governing Council.

উদ্বিগ্ন RCB: রিপোর্টে বলা হয়েছে যে, RCB এটা ভান করার চেষ্টা করতে পারে যে সবকিছু ঠিক আছে এবং তারা চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ খেলতে চায়, তবে বিষয়টি তা নয়। BCCI- ওর সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে যে, চিন্নাস্বামীর ঘটনার পর কর্ণাটক সরকার একটি আইন পাস করেছে। ওই আইন অনুযায়ী, যদি কোনও বড় ম্যাচ বা ইভেন্টকে ঘিরে কোনও ঘটনা ঘটে, সেক্ষেত্রে আয়োজককেই দায়ী করা হবে। বলা হচ্ছে যে, RBC মালিকরা এই নিয়ে উদ্বিগ্ন।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে বাংলাদেশ না খেললে সুযোগ পাবে কোন দল? জানলে অবাক হবেন

মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে নিতে হবে NOC: রিপোর্ট অনুযায়ী, RCB তাদের ৫ টি ম্যাচ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলতে চায়। তবে, নিয়ম অনুযায়ী, এই কারণে তাদের মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে NOC নিতে হবে। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির শহরে ম্যাচ আয়োজন করতে চায়, সেক্ষেত্রে IPL-এর নিয়ম অনুসারে তাদের অবশ্যই NOC নিতে হবে। এদিকে, RCB রায়পুরে ৩ টি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও করেছে।

আরও পড়ুন: কিনতে চান পছন্দের গাড়ি? সবথেকে কম সুদে কার লোন দিচ্ছে এই ৪ সরকারি ব্যাঙ্ক

IPL-এর ম্যাচগুলি এই শহরগুলিতে খেলা যাবে: দিল্লি, লখনউ, মুম্বাই (ওয়াংখেড়ে), কলকাতা (ইডেন গার্ডেনন্স), চেন্নাই, আহমেদাবাদ, নিউ চণ্ডীগড়, নভি মুম্বাই (ডিওয়াই পাতিল), তিরুবনন্তপুরম, হায়দরাবাদ, ধর্মশালা, বিশাখাপত্তনম, গুয়াহাটি, জয়পুর, বেঙ্গালুরু, পুণে, রায়পুর এবং রাঁচি।