৪৮ ঘণ্টার ডেডলাইন! স্থায়ী ডিজি নিয়োগে রাজ্যকে কড়া নির্দেশ CAT-এর

Published on:

Published on:

State Government told to send DGP proposal within 48 hours
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তায় এবার কড়া অবস্থান নিল আদালত। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রাজ্য সরকারকে (State Government) দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। এই নির্দেশে স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে গতি আসতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

রাজ্য সরকারকে (State Government) আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাঠাতে হবে

বৃহস্পতিবার ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে (State Government) আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব Union Public Service Commission (UPSC)-এর কাছে পাঠাতে হবে। অর্থাৎ ২৩ জানুয়ারির মধ্যেই সেই প্রস্তাব কেন্দ্রীয় কমিশনের কাছে পৌঁছতে হবে। এই নির্দেশ এসেছে আইপিএস অফিসার রাজেশ কুমারের করা মামলার প্রেক্ষিতে। বর্তমানে তিনি রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মুখ্যসচিব হিসেবে কর্মরত। খুব শীঘ্রই তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে।

ট্রাইবুনালে করা আবেদনে তিনি অভিযোগ করেছিলেন, ডিজি হওয়ার জন্য যে সব যোগ্যতা প্রয়োজন, তা তাঁর থাকা সত্ত্বেও তাঁকে ইচ্ছাকৃতভাবে এই দৌড় থেকে বাদ দেওয়া হয়েছে। ১৯৯০ ব্যাচের এই আইপিএস অফিসারের মামলায় ক্যাট স্পষ্ট জানিয়েছে, রাজ্য সরকার কোনও যোগ্য আইপিএস অফিসারকে এভাবে উপেক্ষা করতে পারে না। যোগ্যতার ভিত্তিতেই ডিজি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে—এই বার্তাই দিয়েছে ট্রাইবুনাল।

ক্যাটের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার ২৩ জানুয়ারির মধ্যে প্রস্তাব পাঠানোর পর ইউপিএসসি ২৮ জানুয়ারির মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক করবে। এরপর ২৯ জানুয়ারির মধ্যেই ডিজি পদের জন্য তৈরি প্যানেল রাজ্য সরকারের (State Government) হাতে তুলে দিতে হবে। সেই প্যানেল পাওয়ার পর যত দ্রুত সম্ভব স্থায়ী ডিজি নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে।

Mamata Banerjee made explosive allegation against the commandants of Fort William.

আরও পড়ুনঃ IPAC মামলার আবহে কলকাতায় ED ডিরেক্টর, শহরে আসছেন তিন আইনি বিশেষজ্ঞও

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী ডিজি পদের জন্য রাজ্য সরকার (State Government) সিনিয়র আইপিএস অফিসারদের একটি তালিকা UPSC-র কাছে পাঠায়। সেখান থেকে তিন জনের নাম নিয়ে একটি প্যানেল তৈরি করা হয়। সেই তিন জনের মধ্য থেকেই একজনকে স্থায়ী ডিজি হিসেবে বেছে নেয় রাজ্য সরকার। এই প্রক্রিয়ায় ইউপিএসসি প্রতিনিধি, আধাসেনার ডিজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি, রাজ্যের মুখ্যসচিব এবং বিদায়ী ডিজির উপস্থিতিতে বৈঠক হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ মার্চ। ক্যাটের এই নির্দেশে স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়া অবশেষে গতি পাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।