বাংলা হান্ট ডেস্কঃ IPAC কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৩ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা, তার আগেই বৃহস্পতিবার কলকাতায় আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন (ED Director)। একদিনের এই সফর ঘিরে প্রশাসনিক ও আইনি মহলে বাড়ছে কৌতূহল।
রাজ্যপাল-এর সঙ্গে দেখা করতে পারেন ইডি ডিরেক্টর (ED Director)
সূত্রের খবর, এই সফরে রাজ্যপাল-এর সঙ্গে দেখা করতে পারেন ইডি ডিরেক্টর (ED Director)। পাশাপাশি, তাঁর সঙ্গে রাজ্যে আসছেন ইডি-র আরও তিনজন আইনি পরামর্শদাতা। কলকাতায় এসে ইডি আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন রাহুল নবীন। সূত্র মারফত জানা যাচ্ছে, এই সফরে সিবিআই-এর সঙ্গেও বৈঠক হতে পারে। ডিরেক্টর হওয়ার পর এই প্রথম কলকাতায় আসছেন তিনি, তাই এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইনি বিশেষজ্ঞদের একাংশ।
এছাড়াও, IPAC কর্তা প্রতীক জৈন-এর বাড়ি ও অফিসে তল্লাশিতে যাঁরা গিয়েছিলেন, সেই আধিকারিক ও অফিসারদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ইডি ডিরেক্টরের (ED Director)। এই বৈঠকের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘রিভিউ মিটিং’। ফলে শুধু IPAC নয়, রাজ্যে চলা আরও একাধিক মামলার বর্তমান অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেবেন তিনি।

আরও পড়ুনঃ এক দিনে ৪০০ বাস গায়েব! পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে চরমে উত্তেজনা
উল্লেখ্য, IPAC-এর অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন ঘটনাস্থলে পুলিশ নিয়ে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাকেই কেন্দ্র করে মামলার সূত্রপাত। গত শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয়, “দেশের সব সংস্থা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। কোনও নির্দিষ্ট রাজ্যের আইনরক্ষকদের সুরক্ষা পেয়ে যেন অপরাধীরা পার না পেয়ে যায়।”












