আরও ৬ লক্ষ মানুষ মুক্ত হবেন আয়করের বোঝা থেকে, বড়সড় স্বস্তির মুখে রাজ্যবাসী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দেশবাসীর উপর থেকে আয়করের বোঝা হালকা করতে বড় উদ্যোগ নিতে চলেছে আয়কর দফতর (Income Tax)। এই পদক্ষেপের জেরে আয়কর রিটার্ন দাখিল করলে সেই বাবদ অতিরিক্ত কোনও টাকা দিতে হচ্ছে না। গত অর্থবর্ষে এমন মানুষের সংখ্যা ছিল প্রায় ৪৪ লক্ষ। আর এবার ২০২৫-২৬ অর্থবর্ষে সংখ্যাটা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে চলেছে এমন নাগরিকের সংখ্যা।

আয়করে (Income Tax) বড়সড় ছাড় পেতে চলেছেন রাজ্যের মানুষ

আসলে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে পাওয়া যাবে সম্পূর্ণ করছাড়। সেই সুবিধার জেরেই উপকৃত হতে শুরু করেছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ। গত ২০২৪-২৫ অর্থবর্ষে এ রাজ্য থেকে প্রায় ৫৩ লক্ষ মানুষ আয়কর রিটার্ন দাখিল করেছে। আর চলতি অর্থবর্ষে যারা ইতিমধ্যে আয়কর রিটার্ন দাখিল করেছে সেই সংখ্যাটাও ইতিমধ্যেই প্রায় ৫৫ লক্ষের বেশি হয়ে গিয়েছে।

West Bengal people will get profit in income tax

কতজন করমুক্ত হবেন: চলতি মাসের শেষ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। তাই এই সংখ্যাটা আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। গত অর্থবর্ষে বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের কোনও কর (Income Tax) দিতে হয়নি। অন্যদিকে আয়করদাতাদের মধ্যে এ রাজ্যের প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার করদাতাদের বার্ষিক আয় ছিল ৭-১২ লক্ষ টাকার মধ্যে। তাদের সকলেরই আয় এবার করমুক্ত হতে চলেছে।

আরও পড়ুন : চাকরির টাকায় ফ্ল্যাট-ভিলা, জীবনকৃষ্ণ-প্রসন্নদের ৫৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

এবছর কতজনকে দিতে হবে কর: আয়কর দপ্তরের কর্তাদের অনুমান, চলতি অর্থবর্ষে এ রাজ্য থেকে প্রায় ৬ লক্ষের বেশি মানুষকে আয়কর মেটাতে হতে পারে। কারণ বছর দুই আগেও বাংলায় এক কোটি টাকা পর্যন্ত আয়ের উপরে প্রায় ৫ লক্ষ ৩৪ হাজার মানুষ কর দিয়েছিলেন।

আরও পড়ুন : শীর্ষস্থান ফের হাতছাড়া বিদ্যা ব্যানার্জির, নম্বর বাড়ল জি বাংলার, কে কোন স্থানে?

কোটি টাকার বেশি আয়ের উপরে কর দিয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ। আর এ রাজ্যে ১০ কোটি টাকার উপরে আয়ে কর দিয়েছিলেন প্রায় ১ হাজার ৭০০ জন নাগরিক। তাই এবারে সসংখ্যাটা আরও একটু বাড়বে বলেই মনে করা হচ্ছে।