বাংলাহান্ট ডেস্ক : শহরে ট্রাফিক (Kolkata) সিগন্যাল অমান্য করার কারণে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। তাড়াহুড়ো এবং অসাবধানতার কারণে অনেকেই ট্রাফিক সিগন্যাল মানেন না। এমনকি লাল আলো জ্বলা সত্ত্বেও তা এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে অনেকের মধ্যে। রেড সিগন্যাল অমান্য করায় যানজটের সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। তাই এবার কার্যত কোমর বেঁধে নামতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
ট্রাফিক আইন রক্ষায় বড় উদ্যোগ কলকাতা (Kolkata) পুলিশের
শহরের একাধিক ব্যস্ত এবং দুর্ঘটনা প্রবণ মোড় গুলিতে বসতে চলেছে রেড লাইট ভায়োলেশন ডিটেকশন ক্যামেরা। জানা যাচ্ছে, প্রাথমিক ভাবে প্রায় ২০ টি গুরুত্বপূর্ণ সিগন্যাল ক্রসিংয়ে বসবে এই ক্যামেরাগুলি। অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন প্রযুক্তিতে সজ্জিত এই ক্যামেরাগুলিতে।

কী বিশেষত্ব ক্যামেরার: অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবে এই ক্যামেরাগুলি। লাল সিগন্যাল অমান্য করলেই ক্যামেরায় ধরা পড়ে যাবে গাড়ির নম্বর প্লেট থেকে অবস্থান এবং সময়। সেই তথ্যগুলিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে লালবাজারের ট্রাফিক সার্ভারে (Kolkata)। অন্যদিকে আইন অমান্যকারী গাড়ির মালিকের মোবাইল নম্বরে পৌঁছে যাবে এসএমএস কিংবা ইমেলে যাবে জরিমানার নোটিশ। অনলাইনেই জরিমানা দেওয়ার ব্যবস্থাও থাকছে।
আরও পড়ুন : ২০২১ সালে দিয়েছিলেন ভাইফোঁটা, ২৬-এ তাঁকেই বিয়ে! হিরণ-ঋতিকার ছবি নিয়ে বিষ্ফোরক প্রাক্তন
কত টাকা খরচ: উল্লেখ্য, এই ক্যামেরা বসানোর খরচ বিপুল। ট্রাফিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রায় আড়াই টাকা খরচ হতে পারে এই প্রকল্পে। তবে এই ক্যামেরা বসালে আর আর সিগন্যাল ভেঙে পালানো সম্ভব হবে না বলেই মত ট্রাফিক আধিকারিকদের।
আরও পড়ুন : এবার সরাসরি বিমানের সঙ্গে চলবে টক্কর, বন্দে ভারতের স্পিড নিয়ে নয়া লক্ষ্যমাত্রা রেলের
জানা যাচ্ছে, সিগন্যাল অমান্য করলে নূন্যতম এক হাজার টাকা জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুলিশের দাবি, জরিমানা আদায় নয়, বরং প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়িয়ে চালকদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলাটাই মূল উদ্দেশ্য।

















