বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। এই সেমি হাইস্পিড ট্রেন নিয়ে একের পর এক চমক দিয়ে চলেছে রেলমন্ত্রক। প্রথমে শুধু চেয়ার কার সংষ্করণ থাকলেও সম্প্রতি স্লিপার বন্দে ভারতও চালু হয়েছে। আর এবার ট্রেনের গতিবেগ নিয়ে নতুন লক্ষ্যমাত্রা স্থির করে ফেলল রেল।
বন্দে ভারতের (Vande Bharat) গতি আরও বাড়ানোর লক্ষ্যে রেল
বর্তমানে ঘন্টায় বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৮০ কিমি। আগামী এক বছরের মধ্যে তা ঘন্টায় আরও ৭০ কিমি পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে রয়েছে রেল। অন্যান্য দ্রুত গতির ট্রেন নয়, এবার সটান বিমানের সঙ্গে পাল্লা দেবে বন্দে ভারত। উল্লেখ্য, টেক অফের সময় রানওয়েতে একটি বিমানের গতি ঘন্টায় ২৫০ থেকে ২৯০ কিমির মধ্যে ঘোরাফেরা করে। ছোট বিমানের ক্ষেত্রে টেক অফ স্পিড একটু কম থাকলেও ঘন্টায় ২৫০ কিমির মধ্যেই থাকে।

বিমানের সঙ্গে দেবে পাল্লা: এবার বিমানের টেক অফ স্পিডের সঙ্গে বন্দে ভারতের গতিরও পাল্লা দিতে চাইছে ভারতীয় রেল। ২০১৯ এর ফেব্রুয়ারি মাসে প্রথম বন্দে ভারত ট্রেন চালু করেছিল রেল। নয়াদিল্লি থেকে বারাণসী রুটে ছুটেছিল প্রথম বন্দে ভারত (Vande Bharat) চেয়ার কার। এরপর ২০২২ এর ডিসেম্বরে ২.০ সংষ্করণ আনা হয় যা তুলনায় অনেক মডিফায়েড।
আরও পড়ুন : ঘরের মেঝে থেকে শৌচাগারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন, কী কী জিজ্ঞাসা করা হবে এপ্রিলের জনগণনায়?
আসছে ৪.০ ভার্সন: গত ১৮ জানুয়ারি বন্দে ভারতের ৩.০ সংষ্করণ চালু করেছে ভারতীয় রেল, যা হল স্লিপার। আর এবার এর গতি বাড়িয়ে আনা হবে ৪.০ ভার্সন। জানা যাচ্ছে, বন্দে ভারতের স্লিপার ট্রেনটিকেই আরও মডিফাই করে সর্বোচ্চ ২৫০ কিমি গতিতে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন : ২০২১ সালে দিয়েছিলেন ভাইফোঁটা, ২৬-এ তাঁকেই বিয়ে! হিরণ-ঋতিকার ছবি নিয়ে বিষ্ফোরক প্রাক্তন
রেলের তরফে আরও জানানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে মোট ৮০০ টি ‘ট্রেন সেট’ তৈরি হবে বন্দে ভারতের। আর ২০৪৭ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে প্রায় সাড়ে ৪ হাজারে।

















