সরস্বতী পুজোয় একসঙ্গে পালানোর প্ল্যান, প্রথমবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শ্রীঘরে হাওড়ার যুবক

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভালোবাসায় নাকি মানুষের বোধ বুদ্ধি লোপ পায়। ভালোবাসায় অত হিসেব নিকেশ চলে না। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। এবার সরস্বতী পুজোর দিন এমন এক ঘটনা ঘটল তা দেখেশুনে অবাক হয়ে যেতে হয়। প্রেমিকার (Howrah) সঙ্গে প্রথমবার দেখা করতে গিয়ে থানায় ঠাঁই হল যুবকের।

সরস্বতী পুজোয় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে হাওড়ার (Howrah) যুবক

সোশ্যাল মিডিয়া থেকে এক রহস্যময়ীর সঙ্গে আলাপ হয়েছিল হাওড়ার বাগনানের বাসিন্দা এক যুবকের। প্রেমিকা তার বাড়ির ঠিকানা জানিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, সরস্বতী পুজোয় প্রথম দেখা করে সেদিনই পালাবেন প্রেমিকের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতেই ছয় মাসের প্রেমপর্ব চলে দুজনের। ফোনে কথা বললেও সামনাসামনি কখনও দেখা হয়নি তাদের।

Howrah man landed in pokice station for visiting girlfriend

হাওড়া থেকে যান সবং: প্রেমিকা নিজের বাড়ির ঠিকানা বলেছিলেন সবং। সেই সঙ্গে বলেছিলেন, প্রথম দেখা করার দিনই পালাবেন প্রেমিকের সঙ্গে। এক বুক আশা আর খানিক ভয় নিয়েই সরস্বতী পুজোর দিন সবংয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন যুবক (Howrah)। সঙ্গে নিয়েছিলেন এক বন্ধুকে। প্রথমে ডেবরা, তারপর মোহাড় হয়ে প্রেমিকার বলে দেওয়া পথনির্দেশ ধরেই সবংয়ের এক গ্রামে পৌঁছান তারা।

আরও পড়ুন : বাড়ির রান্নায় খুলবে বিয়েবাড়ির স্বাদ, এই পদ্ধতিতে রাঁধুন কাতলা কালিয়া

দীর্ঘক্ষণ করেছিলেন অপেক্ষা: তারপর থেকে দীর্ঘ অপেক্ষা করেও প্রেমিকার আর দেখা নেই। বার বার ফোন করার পর একবার প্রেমিকা ফোন ধরে জানান, সেদিন তিনি আর আসতে পারবেন না। রাতটা কোনোভাবে কাটিয়ে নিতে। শনিবার ভোরেই একসঙ্গে পালাবেন দুজন। জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৩ টে থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত গ্রামের এক চায়ের দোকানে বসেছিলেন যুবক ও তার বন্ধু।

আরও পড়ুন : মাত্র ৩ দিনেই ১০০ কোটি আয়! ‘ধুরন্ধর’কে উড়িয়ে নয়া রেকর্ড গড়ার পথে ‘বর্ডার ২’

এতক্ষণ অচেনা যুবকদের চুপচাপ বসে থাকতে দেখে সন্দেহ হয় দোকানির। তিনি জিজ্ঞাসাবাদ করলেও সত্যিটা বলেননি তারা। দোকানি আরও সন্দেহের বশে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে খবর দেন। কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে হাজির হয় পুলিশ। তখনও মুখে কুলুপ এঁটেছিলেন দুজনে। শেষে থানায় তুলে নিয়ে যাওয়া হলে মুখ খোলেন হাওড়ার যুবক। তারপর তার বাড়িতে খবর দেওয়া হলে বন্ধুবান্ধব এসে ছাড়িয়ে নিয়ে যায় যুবকদের।