বাংলাহান্ট ডেস্ক : ভাত খেতে কে না ভালোবাসেন! ভাত, ডাল অনেকের কাছেই কমফোর্ট ফুড। এমন অনেকেই আছেন যাদের তিন বেলা ভাত না হলে চলে না। বর্তমানে যদিও স্বাস্থ্যের দিকে তাকিয়ে ভাত (Recipe) খাওয়ায় লাগাম টেনেছেন স্বাস্থ্য সচেতনরা। বাড়িতে ভাত যদি বেশি হয়ে যায় তবে বাসি ভাত ফেলবেন না। এই বাসি ভাত দিয়েই হবে জিভে জল আনা মুখরোচক খাবার।
বাসি ভাত দিয়েই বানান এই সুন্দর রেসিপি (Recipe)
বাড়িতে অনেক সময় এমন হয় যে ভাত বেঁচে যায়। সেই ভাত কেউ কেউ ফ্রিজে রেখে দেয়। আবার নতুন করে ভাত বসানোর সময় তাতে মিশিয়েও দেওয়া হয়। কিন্তু জানেন কী, এই বেঁচে যাওয়া বাসি ভাত দিয়েই বানানো যায় মুচমুচে কাটলেট। দেখে নিন সহজ রেসিপি-

বাসি ভাতের কাটলেটের উপকরণ:
বেঁচে যাওয়া ভাত
পেঁয়াজ কুচি
আদা রসুন কুচি
লঙ্কা কুচি
ধনেপাতা কুচি
টমেটো কুচি
সুজি
টক দই
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো
বেসন
হিং
বেকিং পাউডার
লেবুর রস
আরও পড়ুন : বাড়ির রান্নায় খুলবে বিয়েবাড়ির স্বাদ, এই পদ্ধতিতে রাঁধুন কাতলা কালিয়া
কাটলেট তৈরির প্রণালী: প্রথমে একটি বাটির মধ্যে বেঁচে যাওয়া ভাত নিয়ে চটকে নিতে হবে। তার মধ্যে এবার পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা রসুন, লঙ্কা কুচি (Recipe) দিয়ে দিতে হবে। এবার অন্য একটি বাটিতে সুজি, ফেটানো টক দই, হিং, বেসন, জিরে, ধনে, লঙ্কা এবং মৌরি গুঁড়ো, বেকিং পাউডার এবং লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে বেটে নিতে হবে।
আরও পড়ুন : সরস্বতী পুজোয় একসঙ্গে পালানোর প্ল্যান, প্রথমবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শ্রীঘরে হাওড়ার যুবক
এবার ভাতের মণ্ড চপের আকারে গড়ে সুজির মিশ্রণ ভালো করে লাগিয়ে নিয়ে প্যানে সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে এপিঠ ওপিঠ করে ভেজে নিলেই তৈরি কাটলেট। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।













