বাংলা হান্ট ডেস্ক: ১৩১ জন ব্যক্তিত্বের নাম স্বরাষ্ট্র মন্ত্রক পদ্ম পুরস্কারের জন্য ঘোষণা করেছে। এই তালিকায় ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন। বিনোদন জগতে অবদানের জন্য আর মাধবন (R Madhavan) পাচ্ছেন পদ্মশ্রী (Padma Shri Award) পুরস্কার। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই তালিকা প্রকাশ করেছে।
আর মাধবন (R Madhavan) কোন সন্মানে ভূষিত হলেন?
২০২৬ সালে পদ্ম সম্মানের যে তালিকা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক তাতে শিল্প, ক্রীড়া, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে রয়েছেন আর মাধবন এর নাম। বলিউড তো বটেই সেইসঙ্গে দক্ষিণ ভারতীয় সিনেমাতেও তিনি দাপটের সঙ্গে কাজ করছেন। তামিল তেলেগু হিন্দি এরকম একাধিক ভাষার ছবিতে তাঁর কাজ বহুল প্রশংসিত।
তিনি ২০০০ সালে মনি রত্নমের পরিচালনায় তামিল ছবি ‘আলাই পায়ুথ’ এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তারপরেই তিনি বলিউডে ‘রেহেনা হে তেরে দিল মে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পদার্পণ করেন। এই ছবিতে তাঁর অভিনয় এতটাই জনপ্রিয়তা পায় যে, বলিউডে জায়গা পাকা হয়। সম্প্রতি ধুরন্ধর ছবিতে তাঁর অভিনয় আবারও প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন:প্রজাতন্ত্র দিবসের আগে ১০ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার, কী ছিল আসল প্ল্যান?
পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নিজের নাম দেখে মাধবন আপ্লুত। কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই স্বীকৃতি যে তিনি গ্রহণ করছেন তা জানিয়েছেন। তিনি বলেন ‘এই স্বীকৃতি সম্ভব হয়েছে আমার শিক্ষকদের আশীর্বাদে, শুভানুধ্যায়ীদের সদিচ্ছায় ও দর্শকদের ভালবাসা, উৎসাহে এবং ঈশ্বরের কৃপায়’। তিনি মনে করেন এই সম্মান শুধু একটি পুরস্কার নয় বরং তাঁর কাছে একটি বড় দায়িত্ব। তিনি এই সম্মানের প্রতি দায়বদ্ধ।
আরও পড়ুন:কেন ২৬ জানুয়ারি পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস? জানুন ইতিহাস ও গুরুত্ব

তিনি যে আগামী দিনে আরো নিষ্ঠা ও সততার সাথে কাজ করবেন, সে ব্যাপারে শপথ নিয়েছেন। মাধবন তাঁর দীর্ঘ অভিনয় জীবনে যে দক্ষতার সাথে কাজ করেছেন, তা তাঁকে বলিউডে এক নির্ভরযোগ্য মুখ করে তুলতে সহায়তা করেছে। আজ পদ্মশ্রী সম্মান দিয়ে দেশও তাঁর সাফল্যের স্বীকৃতি জানালো।













