বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার (Sheikh Hasina) বকেয়া বিল কেউ মেটায় নি। বাকি রয়েছে আড়াই কোটিরও বেশি টাকা। ফাঁপরে পড়েছে হোটেল অবকাশ, যারা ছিল শেখ হাসিনার সময় গণভবনে খাবার সরবরাহের দায়িত্বে। হোটেল কর্তৃপক্ষ টাকা চেয়ে বার বার সরকারকে চিঠি দিয়েছে। কিন্তু বিল মেটাতে রাজি নয় ইউনূস সরকারও।
বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী মেটান নি খাবারের বিল:
বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার গণভবনে খাবার সরবরাহ করত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীন একটি প্রতিষ্ঠান, যার নাম হোটেল অবকাশ। হাসিনার বাসভবনের বকেয়া বিল স্বরূপ হোটেল অবকাশের পাওনা এখন ২ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা।
গণভবনের সঙ্গে হোটেল অবকাশ এর চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর বিল পাঠিয়ে দেওয়া হতো। তার মধ্যে কিছু টাকা শোধ করা হতো, কিছু টাকা বকেয়া থেকে যেত। কিন্তু হাসিনা সরকারের পতনের পর হোটেল কর্তৃপক্ষ অসুবিধায় পড়ে গেছেন। কারণ দেশ ছাড়ার আগে হাসিনা বা গণভবন থেকে তাদের বিল মেটানো হয়নি। হাসিনার বাসভবনে শুধু খাবারদাবার নয় সেই সঙ্গে রান্নাবান্না ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার ভারও ছিল হোটেল অবকাশের উপর। প্রায়ই রাজনৈতিক কর্মসূচি হতো হাসিনার বাসভবনে, ফলে প্রতিদিনই বহু লোকের খাবারের ব্যবস্থা রাখতে হতো।
আরও পড়ুন:ব্যারাকপুরে তৃণমূলের ১৪ হেভিওয়েট নেতার নাম ধরে বিস্ফোরক অমিত শাহ, কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?
উল্লেখ্য বিষয় যে বর্তমানে ইউনূস সরকারের বাসভবন যমুনার সঙ্গেও চুক্তিবদ্ধ এই হোটেল অবকাশ। তারা এখানে খাবার ছাড়া আরো ৪৬০ টি জিনিস সরবরাহের জন্য চুক্তিবদ্ধ। তার মধ্যে রয়েছে ফল, বিস্কুট, ছানা, মিষ্টি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। হাসিনার সময় তারা চুক্তিবদ্ধ ছিল ১৭৩ রকমের খাবার সরবরাহ করার জন্য।
আরও পড়ুন:৬ বছর পর ছাড় ফিরছে রেলের টিকিটে? বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা

হোটেল কর্তৃপক্ষ আর্থিক সংকটে ভুগছে। এই বিপুল আর্থিক দায়ভার বাংলাদেশ সরকার না নিলে তারা খুব সমস্যায় পড়বে বলে জানিয়েছে। কারণ তারা কর্মচারীদের বেতন দিতে পারছে না, এমনকি নতুন খাদ্য সরবরাহের জন্য ইউনূসের বাসভবনের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতেও সমস্যা হচ্ছে আর্থিক কারণে। কিন্তু বাংলাদেশ সরকার হাসিনার বিলের কোন দায়িত্ব নিতে চাইছে না। তাই কিভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে সকলেই সন্ধিহান।













