আজ বৃষ্টি দুই জেলায়, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার সতর্কতা: আবহাওয়ার খবর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যজুড়ে তাপমাত্রার খামখেয়ালিপনা চলছেই। নামছে তাপমাত্রা, উত্তরে ফের হানা দিয়েছে শীত। গত কয়েকদিনে পারদ ওঠা-নামা চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। তাহলে কি বিদায়বেলায় ফের কামড় বসাবে শীত? নাকি এ সাময়িক। আবহাওয়া দপ্তর যদিও বলছে, এ বছরের জন্য আর তেমন কোনো সম্ভাবনা নেই। সবমিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, তাপমাত্রা কিছুটা কমলেও কনকনে ঠান্ডা ফেরার ইঙ্গিত নেই। আপাতত স্বাভাবিকের কাছাকাছিই ঘোরাফেরা করবে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী সাত দিন রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

আবহাওয়া দপ্তর বলছে, তাপমাত্রার মুড সুইং-র পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আবার ২ এবং ৫ ফেব্রুয়ারি আরও দুই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪- ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে। তবে মৌসম ভবনের পূর্বাভাস, চলতি মাসেই উষ্ণতা বাড়বে। ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকেই চড়বে পারদ।

দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে অধিক কুয়াশার সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

south bengal weather(210)

আরও পড়ুন: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন! অথচ, T20 বিশ্বকাপের আগে এই বিশেষ কারণে চিন্তিত টিম ইন্ডিয়া

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি। দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। আপাতত সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় কোনো হেরফের হবে না। দার্জিলিং এবং কালিম্পং-এর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টি হবে।