সিগন্যাল অমান্য না করেও পেয়েছেন e-Challan? বাড়িতে বসেই কীভাবে জানাবেন অভিযোগ?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: এখন দেশের বড় শহর থেকে শুরু করে ছোট শহর—সব জায়গাতেই ট্রাফিক আইনে যেমন কড়াকড়ি বেড়েছে তেমন কোনও আইন অমান্য না করেও ভিন্ন লোকের কাছে ই-চালান (Challan) মেলার ঘটনাও বেড়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও সিগন্যালে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সিগন্যাল ভাঙা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ভুল জায়গায় পার্কিং কিংবা গাড়ি ও বাইকের বৈধ কাগজপত্র না থাকলেই সঙ্গে সঙ্গে ধরা পড়ছে আইনভঙ্গ। আগের মতো আর ট্রাফিক পুলিশের হাতে হাতে জরিমানা কাটার প্রয়োজনও নেই। ক্যামেরার ফুটেজ থেকেই গাড়ির নম্বর শনাক্ত করে মালিকের ঠিকানায় পৌঁছে যাচ্ছে ই-চালান।

সিগন্যাল অমান্য না করেও ই-চালান (Challan) পেলে কিভাবে জানাবেন অভিযোগ?

এই ব্যবস্থায় যেমন আইন প্রয়োগ সহজ হয়েছে, তেমনই কিছু ক্ষেত্রে সমস্যাও সামনে আসছে। অনেক নাগরিকেরই অভিযোগ, কোনও ট্রাফিক আইন না ভাঙলেও তাঁদের নামে ই-চালান এসেছে। কখনও নম্বর প্লেট ভুল পড়া, কখনও ক্যামেরার ত্রুটি, আবার কখনও সার্ভার বা ডেটা আপডেট সংক্রান্ত গ্লিচের কারণে এই ধরনের ভুল চালান ইস্যু হতে পারে। ফলে বিনা দোষে জরিমানার নোটিস পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন।

আরও পড়ুন: ট্রাম্প থেকে শুরু করে মাস্ক! এপস্টাইন ফাইলসে রয়েছে আর কাদের নাম? হইচই সারা বিশ্বে

তবে ভুল ই-চালান এলে আতঙ্কিত হওয়ার বা সঙ্গে সঙ্গে জরিমানা মেটানোর কোনও প্রয়োজন নেই। পরিবহন দফতরের তরফে এই ধরনের সমস্যার সমাধানের জন্য অনলাইনে অভিযোগ জানানোর সুবিধা রাখা হয়েছে। ঘরে বসেই এই অভিযোগ জানানো সম্ভব। প্রথমে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট echallan.parivahan.gov.in-এ গিয়ে ‘কমপ্লেন’ বা অভিযোগ সংক্রান্ত বিভাগে ঢুকতে হবে।

সেখানে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, চালান নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং সংশ্লিষ্ট রাজ্যের নাম দিতে হবে। এরপর কোন শহর ও কোন এলাকা থেকে চালান ইস্যু হয়েছে এবং সমস্যাটি কী—তা বিস্তারিত ভাবে লিখতে হবে। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে সিসিটিভি স্ক্রিনশট, পার্কিং রেজিস্টারের এন্ট্রি, জিপিএস লোকেশন কিংবা সংশ্লিষ্ট সময় গাড়ি বাড়িতে থাকার ছবি আপলোড করার সুযোগও রয়েছে।

Know how to file a complaint against e-challan without violating any traffic signals?

আরও পড়ুন: নির্দেশ অমান্য হলেই ‘অ্যাকশন’! শবে বরাতে আতশবাজি ফাটানো নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

সব তথ্য দিয়ে ক্যাপচা পূরণ করে অভিযোগ জমা দিলেই প্রক্রিয়া শুরু হয়ে যায়। পরে অনলাইনেই অভিযোগের অগ্রগতি বা স্টেটাস ট্র্যাক করা সম্ভব। পরিবহন দফতর প্রমাণ যাচাই করে যদি অভিযোগ যুক্তিসঙ্গত মনে করে, তবে সেই ই-চালান বাতিল বা সংশোধন করা হতে পারে। চাইলে ইমেল মারফত helpdesk-echallan@gov.in-এ বা +৯১-১২০-৪৯২৫৫০৫ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যায়। ফলে ভুল চালান এলে এখন আর দুশ্চিন্তার নয়, সচেতন থাকলেই মিলবে সমাধান।