বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। এছাড়া নতুন বছর শুরু হতে না হতে একগুচ্ছ নতুন ট্রেনের পরিকল্পনা শুরু হয়েছিল। যার মধ্যে অন্যতম ছিল বন্দে ভারত স্লিপার (Indian Railways)। বন্দে ভারত স্লিপার শুরু হওয়ার পাশাপাশি আরও একটু ট্রেন চালানো হয় তা হল অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় রেলের অত্যাধুনিক হাই স্পিড গতি সম্পন্ন একটি দূরপাল্লার ট্রেন।
কম খরচে দ্রুত যাত্রা! হাওয়ার গতিতে ছুটছে অমৃত ভারত এক্সপ্রেস (Indian Railways)
এই ট্রেনটিতে কোন শীততাপ নিয়ন্ত্রত কামরা নেই। তবে মধ্যবিত্ত শ্রেণীর ভ্রমণকে আরও সুন্দর করে তোলার জন্য এই ট্রেনটি চালু করেছেন প্রধানমন্ত্রী। তবে এই ট্রেনের গতি ১১০-১৩০ কিলোমিটার। পাশাপাশি এই ট্রেনে রয়েছে ২২ টি কোচ। এছাড়াও রয়েছে সিসিটিভি ও বায়ো ভ্যাকিউম টয়লেটের মতন অত্যাধুনিক সুবিধা (Indian Railways)।

আরও পড়ুন: তিস্তা ও হিমালয়ের অপূর্ব ভিউ, সিকিমের এই গ্রাম এখন পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশন
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করেছে। সঙ্গে আরও নতুন পরিষেবাও যুক্ত হয়েছে। এছাড়াও সম্প্রতি নরেন্দ্র মোদী আরো পাঁচটি রুটে এই ট্রেনের সূচনা করেছেন। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই ট্রেনগুলোতে এসি স্লিপার ক্লাস ও দ্বিতীয় শ্রেণীর অসংরক্ষিত কামরা – দুটি রয়েছে। পাশাপাশি প্রতিটি আসনে মোবাইল চার্জিং পয়েন্ট, উন্নত কুশনযুক্ত আসন, এলইডি আলোর ব্যবস্থা রয়েছে। যাত্রীদের তথ্যও দেওয়া হয়।
একইসঙ্গে ১১টি সাধারণ শ্রেণির কোচ, আটটি স্লিপার কোচ, একটি প্যান্ট্রি কার এবং দুটি দ্বিতীয় শ্রেণি লাগেজ ও গার্ড ভ্যান। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারির ব্যবস্থা রয়েছে। অগ্নি নির্বাপক সরঞ্জাম ও সেন্সর-ভিত্তিক কনসহ বায়ো ভ্যাকুয়াম টয়লেট রয়েছে। তবে এই ট্রেনে রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন বা RACর ব্যবস্থা নেই।
তবে জেনে নিন নতুন ৪ টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে তার রোড এবং ভাড়া কত?
১৫৫৫৭/১৫৫৫৮ দরভাঙ্গা–আনন্দ বিহার টার্মিনাস অমৃত ভারত এক্সপ্রেস (অযোধ্যা, লখনউ, কানপুর হয়ে)
১৩৪৩৩/১৩৪৩৪ এসএমভিটি বেঙ্গালুরু–মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস
২২৫৮৭/২২৫৮৮ বারাণসী–শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস
১৬১০৭/১৬১০৮ তাম্বারাম–সাঁতরাগাছি অমৃত ভারত এক্সপ্রেস
নতুন রুট গুলোর মধ্যে উত্তর-পূর্ব, পূর্ব, মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতের সংযোগ স্থাপিত হয়েছে। এছাড়াও সাধারণ মেইল এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া ১৭% বেশি। পাশাপাশি ১-৫০ কিলোমিটারের দূরত্বে ট্রেনের ভাড়া ৩৫-৩৬ টাকা। রিজার্ভেশন চার্ট বাদ দিতে হবে। এছাড়াও প্রতি হাজার কিলোমিটারে ভাড়া ৫০০ টাকা থেকে শুরু। তবে সুযোগ সুবিধা অনুযায়ী ভাড়া পরিবর্তন করা হয় (Indian Railways)।
















