বাংলাহান্ট ডেস্ক : ফাল্গুন মাস পড়লেই আসছে বাঙালির অন্যতম প্রিয় উৎসব, দোল। ওই সময়টা সমস্ত স্কুল, কলেজ, অফিস ছুটি থাকায় অনেকেই প্ল্যান করেন কাছেপিঠে কোথাও থেকে ঘুরে (Travel) আসার। হাতে যদি এক দুদিনের সময় থাকে, তবে বাজেটের মধ্যে অনেকেই এমন জায়গা খোঁজেন যা ভিড়ভাট্টা, শহরের কোলাহল থেকে দূরে। যেখানে প্রকৃতির কোলে নিঃসঙ্গতাও উপভোগ্য হয়ে ওঠে।
কলকাতার কাছেই উইকেন্ড ট্রিপের (Travel) জায়গা
না, এর জন্য অনেক টাকা খরচ করে দূরে কোথাও পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বেই পাবেন সবুজ প্রকৃতি, নীল জল আর সবুজ জঙ্গলের রহস্যের হাতছানি। হাতে দুদিন সময় থাকলে আর প্রকৃতির সাহচর্য চাইলে ঘুরে আসতেই পারেন হেনরি আইল্যান্ড থেকে।

কী কী দেখতে পাবেন: এখানে সমুদ্র নেই বটে। তবে তার অভাব পূরণ করে দেবে নদী আর জঙ্গল। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় দেখা পাবেন ম্যানগ্রোভ অরণ্যের। শহরের ব্যস্ততা থেকে দূরে এ যেন এক অন্য পরিবেশ। কাঠের বোর্ডওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে উপভোগ করুন জঙ্গলের সৌন্দর্য। নদী তীরে ডুবতে বসা সূর্যের মনোরম দৃশ্য যেন ভুলেও মিস করবেন না।
আরও পড়ুন : বন্দে ভারত স্লিপার চালু হতেই বন্ধ দুটি রুটের বন্দে ভারত এক্সপ্রেস, বড় ঘোষণা রেলের
কীভাবে যাবেন: এখান থেকে কাছেই রয়েছে বকখালি সমুদ্রসৈকত। চাইলে ঘুরে আসতে পারেন সেখান থেকে। এছাড়াও ফ্রেজারগঞ্জ উইন্ডমিল পার্ক এবং মাছ ধরার নৌকার ঘাটও দর্শনীয় স্থান। প্রচুর পাখির দেখা পাবেন এখানে। কলকাতা থেকে হেনরি আইল্যান্ড (Travel) যেতে হলে বাস বা গাড়িতে কাকদ্বীপ হয়ে যেতে হবে নামখানা। সেখান থেকে ফেরি বা লঞ্চে বকখালি। বকখালি থেকে আবার অটো বা টোটোয় হেনরি আইল্যান্ড।
আরও পড়ুন : উপোস থেকে পালন করুন শিবরাত্রির ব্রত, কখন শুরু পবিত্র তিথি? কখনই বা ঢালবেন জল?
হেনরি আইল্যান্ডে রাজ্য পর্যটন দফতরের WB Tourism Lodge রয়েছে। পাশাপাশি বকখালিতে প্রচুর হোটেল এবং রিসর্ট রয়েছে। সেখান থেকেও দিনে দিনে হেনরি আইল্যান্ড ঘুরে নেওয়া যায়। এখানে টাটকা ভোলা, ভেটকি, চিংড়ি, পার্শে মাছ পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন ভাতের হোটেল। সেখানে ভাত, ডাল, ভাজা থেকে মাছের ঝোল পেয়ে যাবেন। মূলত অক্টোবর থেকে মার্চ মাসে ঘোরার জন্যই আদর্শ হেনরি আইল্যান্ড।
















