বাংলা হান্ট ডেস্ক: এবার পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল (WB Constable Recruitment) পদে নিয়োগে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২০২৪ সালে কনস্টেবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা হয় ২০২৫ সালে এবং সেই লিখিত পরীক্ষার ফলাফল বের হয় ২৯ ডিসেম্বর। ২০২৫ এ হওয়া সেই পরীক্ষার, নম্বরহীন তালিকা প্রকাশকে চ্যালেঞ্জ করে মামলা হয়। আর সেই মামলাতেই এই নির্দেশ দিল হাইকোর্ট।
পুলিশের কনস্টেবল পদে নিয়োগে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)
আরো একটি মামলা হয়েছে। সেই মামলায় ১৫ জন চাকরিপ্রার্থীকে আবেদনের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তাদের বক্তব্য, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় উচ্চতা পরিমাপে গন্ডগোল হয়েছিল। তারা রিক্রুটমেন্ট বোর্ড সহ সংশ্লিষ্ট পরীক্ষক এর কাছে আবেদন জানাতে চাইলেও তা নেওয়া হয়নি। সেই মামলাতেও বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন জানাতে পারবেন তারা অর্থাৎ এই মামলা কারীরা।
এই আবেদন বিচার বিবেচনা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ যে, বিচার বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে বোর্ডকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ২০২৪ সালে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তার পরীক্ষা হয় ২৫ সালে। ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশিত হয়। তারপর শুরু হয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া।
আরও পড়ুন:NIA তদন্ত হবেই, বেলডাঙা হিংসায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার
আর এখান থেকেই শুরু হয় সমস্যা। ভালো পরীক্ষা হওয়ায় অনেকেরই ইন্টারভিউতে ডাক পাওয়ার কথা থাকলেও, তারা ইন্টারভিউতে ডাক পাননি। সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অভিযোগ যে, তাদের স্বাস্থ্য পরীক্ষার সময় উচ্চতা পরিমাপের ক্ষেত্রে গন্ডগোল হয়েছিল আর সেই কারণেই তারা ইন্টারভিউয়ের তালিকা থেকে ছিটকে গেছেন। তাদেরই মধ্যে ১৫ জন পরীক্ষার্থী, মামলা করেন। সেই মামলার জবাবে হাইকোর্ট এই রায় দিয়েছে।
আরও পড়ুন:বার্থ সার্টিফিকেটের আর জন্য লম্বা লাইন নয়, এবার ঘরে বসেই মিলবে, দেখে নিন কিভাবে পাবেন

আবেদনকারীদের তরফে আইনজীবী ছিলেন বিশ্বব্রত বসু মল্লিক। আবেদনকারীদের আশঙ্কা যেখানে উচ্চতা পরিমাপ করা হয়েছিল, সেখানে কোন গন্ডগোল হয়ে থাকতে পারে। তাদের দাবি উচ্চতা তো বাড়া ছাড়া কমতে পারে না আর তার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে দুটি মামলা হয়। প্রথম মামলাটি হয় নম্বর হীন তালিকা প্রকাশ করা এবং সেই তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা আর দ্বিতীয় মামলাটি হয় নিয়োগ পরীক্ষায় উচ্চতা বিষয়ক গন্ডগোলের জন্য। এখন দেখা যাক হাইকোর্ট কত তাড়াতাড়ি পুরো বিষয়টি তদন্ত করে সঠিক ফলাফল দেয়।

















