লক্ষ্মীবারে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price again drop on thursday know today's latest rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম বরাবরই ওঠা নামা করতে থাকে। যার ফলে যথারীতি চিন্তায় থাকেন মধ্যবিত্তরা। তার ওপর বর্তমানে হলুদ ধাতুর দর আকাশ ছোঁয়া। কিন্তু এর মাঝে রয়েছে সুখবর। এই বিয়ের মরশুমে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত থেকে স্বর্ণ ব্যবসায়ীরা। আপনিও যদি এই মুহূর্তে হলুদ ধাতু কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

বৃহস্পতিবার বাজারে সোনার দাম কত জানুন (Gold Price)?

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। জেনে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

Gold Price have dropped significantly on thursday

আরও পড়ুন: শহরে পরিবহণে সবুজ সংযোজন, সমীক্ষার ভিত্তিতে ২৫টি সিএনজি বাস নামছে রাস্তায়

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৯৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৯৬০০টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৭৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৭৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৬৬০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৬৬০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৩৪৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৩৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৩৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৩৩৫০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।