তৃণমূল বিধায়ককে ‘খুনি’ বলে উল্লেখ! কাকদ্বীপে মন্টুরামের বিরুদ্ধে পড়ল পোস্টার

Published on:

Published on:

Poster in the name of Monturam Pakhira was found in Kakdwip
Follow

বাংলা হান্ট ডেস্ক:কাকদ্বীপে (Kakdwip) রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল। বিধায়কের নামে পড়ল পোস্টার। এখানকার তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার (Monturam Pakhira) নামে বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ শহর ও একাধিক পঞ্চায়েত এলাকায় পোস্টার চোখে পড়ে। সকালে এই পোস্টার লাগানোর সিসিটিভি ফুটেজ সামনে আসায় রাজনৈতিক তরজা আরও বেড়েছে।

কাকদ্বীপে (Kakdwip) বিধায়কের নামে পড়ল পোস্টার:

কাকদ্বীপের বাজার স্টেশন সহ পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার লাগিয়েছে। তবে কারা এই পোস্টার দিয়েছে, সেটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। টিএমসির তরফ থেকে আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। তৃণমূলের কোঅর্ডিনেটর শান্তনু বাপুলি বলেন, ‘ মন্টুরাম পাখিরা আমাদের দলের প্রবীণ বিধায়ক। কিছু সমাজবিরোধী এবং বিজেপির লোকজন দলকে কালিমালিপ্ত করার জন্য পোস্টার লাগিয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে’।

অন্যদিকে বিজেপির দাবি এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর ফলাফল। এ ব্যাপারে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক শিবপ্রসাদ প্রামাণিক বলেন, ‘যে ভাবে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে পোস্টার দিয়েছিল ওদের দলের লোকজন, সেভাবেই মন্টুরাম পাখিরার বিরুদ্ধেও পোস্টার দেওয়া হয়েছে। বিজেপি এইরকম নোংরা রাজনীতি করে না’।

আরও পড়ুন:SIR-এর কাজে যুক্ত BLO-দের উদ্দেশ্যে ফতোয়া জারি তৃণমূল নেতার! এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

অন্যদিকে মন্টুরাম পাখিরা বলেছেন, ‘চক্রান্ত করে আমাকে এবং দলকে কালিমালিপ্ত করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। আমি লিখিতভাবে দলকে জানিয়েছি। কাকদ্বীপে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।

আরও পড়ুন:BNP-র দাপটে পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান! বাংলাদেশের নির্বাচনে এই ১০ টি বিষয় অবাক করবে

Poster in the name of Monturam Pakhira was found in Kakdwip
তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা

কাকদ্বীপে বিধায়কের নামে যে পোস্টার পড়েছে তাতে দেখা যাচ্ছে পোস্টারে বিধায়ককে খুনি, বাঙালি বিরোধী এবং এসআইআর-এর মাধ্যমে নাম কেটে দেওয়ার পরিকল্পনাকারী বলে উল্লেখ করা হয়েছে। কে বা কারা এই কাজ করতে পারে সে ব্যাপারে পুলিশ জোরকদমে তদন্ত চালাচ্ছে। কেন বিধায়ককে এরকম বলা হলো সে নিয়েও মানুষ দ্বন্ধে রয়েছে। আশা করা যায় খুব শিগগিরই পুরো বিষয়ের পিছনে কে বা কারা আছে সেটা সামনে আসবে। যদিও রাজনৈতিক মহল মনে করছে তৃণমূলের অন্তঃকলহ, এই পোস্টারের পিছনে অন্যতম কারণ।