নতুন কাঠামোয় উচ্চ মাধ্যমিক, পড়ুয়াদের দুশ্চিন্তা কমাতে হেল্পলাইন নম্বর প্রকাশ

Published on:

Published on:

WBCHSE helpline launched to assist higher secondary students under new rules
Follow

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৬ উচ্চ মাধ্যমিকের (WBCHSE) শেষ সেমিস্টার। চলতি বছর থেকে শুরু হয়েছে এই সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। সেমিস্টার ভিত্তিকে যারা তৃতীয় সেমিস্টারের সাপ্লি পেয়েছিল তারাও একই সঙ্গে পরীক্ষা দিচ্ছে। এছাড়া পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে হেল্প লাইন নম্বর জারি করেছে রাজ্য ও কলকাতা পুলিশ।

নতুন বিধিতে উচ্চ মাধ্যমিক, পড়ুয়াদের সহায়তায় চালু হেল্পলাইন (WBCHSE)

চলতি বছর থেকে নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। এবার প্রথম সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিচ্ছে উচ্চমাধ্যমিকের পড়ুয়ার। এত বড় পরিসরে সেমিস্টার পরীক্ষা হচ্ছে। তাই যাতে পড়ুয়াদের কোন অসুবিধা না হয় সেই দিকে সব রকমের খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি এই পরীক্ষা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছেও একটা বড় চ্যালেঞ্জের বিষয় (WBCHSE)।

WBCHSE helpline launched to assist higher secondary students under new rules

আরও পড়ুন: ঝোল-স্ট্যুর একঘেয়েমি ভাঙতে প্লেটে আনুন মাটন ডালচা, স্বাদে মিলবে অন্য মাত্রা, রেসিপি রইল

১২ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন ধরনের পরীক্ষা হবে। যেখানে-Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চমাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। পরীক্ষা হবে রাজ্যের ৮২২টি মেন সেন্টার এবং ২ হাজার ১০৩টি সাব সেন্টারে। জানা যায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা পরীক্ষা পরিচালনা এবং গার্ডের দায়িত্বে রয়েছেন।

এছাড়া পরীক্ষা কেন্দ্রে স্মার্টওয়াচ, মোবাইল, কোন বৈদ্যুতিক যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবেনা। পাশাপাশি নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে। তাছাড়া পরীক্ষার আগে প্রত্যেকটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর এর মাধ্যমে কড়া তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। তাছাড়া থাকছে সিসিটিভি।

এই পরীক্ষা শুরু হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। তৃতীয় সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছিল তাদের দুপুর ১ টা থেকে ২:১৫ এর মধ্যে এবং পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের সকাল ১০ টা থেকে দুপুর ১:১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়াও পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তরফ থেকে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পরীক্ষা দিতে গিয়ে কেউ যদি বিপদে পড়েন তাহলে Help Desk Number of WBCHSE is 1800-1039-341 (Toll Free)। পাশাপাশি সংসদের হেল্প ডেস্কের নম্বর 033-2337-0792 অথবা 033-23213827। এছাড়াও কলকাতা পুলিশের তরফ থেকে সব রকমের সাহায্য করা হবে বলে জানানো হয়েছে (WBCHSE)।