‘সন্ধ্যা ৬টার ডেডলাইন’, ট্যাংরার পেই মে স্কুল নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের

Published on:

Published on:

Calcutta High Court Orders Tangra Chinese School Handover for New Year Celebration
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চিনা নববর্ষের আগে বড় স্বস্তি ট্যাংরার পেই মে চাইনিজ স্কুলে। স্কুল প্রাঙ্গণ খালি করে উদযাপনের ব্যবস্থা করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবারই এই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও।

কী নিয়ে মামলা হাই কোর্টে (Calcutta High Court)?

ট্যাংরা, যাকে কলকাতার চিনেপাড়া বলা হয়, সেখানে বহু চিনা পরিবারের বসবাস। ছোটদের পড়াশোনার জন্য রয়েছে পেই মে চাইনিজ স্কুল। কিন্তু ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় ধরে স্কুলটি বন্ধ রয়েছে। এতদিন ধরে স্কুল ভবনে থাকছিল সিআইএসএফ জওয়ানরা। এই পরিস্থিতি ঘিরেই তৈরি হয় বিতর্ক।

আরজি কর আবহে নিরাপত্তাজনিত কারণে সিআইএসএফ মোতায়েন করা হয়েছিল। সেই বাহিনীর জওয়ানরাই স্কুল ভবনে অবস্থান করছিলেন। কিন্তু এখনও পর্যন্ত স্কুল খালি না করায় বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। শুক্রবার মামলার শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি কৃষ্ণা রাও। এরপরই আদালতের তরফে বিশেষ অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে স্কুলের ১০টি ঘর বাদে বাকি সমস্ত অংশ সিআইএসএফ-এর গ্রুপ কমান্ডান্টের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য বিশেষ অফিসার নিয়োগ করা হয়েছে। আদালত নিযুক্ত বিশেষ অফিসার তথা আইনজীবী অর্জ্য নন্দী ওই ঘরগুলির দখল নিয়ে সেগুলি স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন। ঘর হস্তান্তরের সময় সিআইএসএফ-এর গ্রুপ কমান্ডান্টকে সশরীরে স্কুলে উপস্থিত থাকার নির্দেশও দিয়েছে আদালত (Calcutta High Court)।

Calcutta High Court Address Renamed After 164 Years

আরও পড়ুনঃ বাংলায় মাছ সংকট? ৭২ কোটি টাকার বিদেশি আমদানি ঘিরে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ অমিত মালব্যর

স্কুল কর্তৃপক্ষের আইনজীবী সপ্তাংশু বসু আদালতে (Calcutta High Court) জানান, এখনও পর্যন্ত একটি ঘরও তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। সেই প্রেক্ষিতেই আদালত দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয়। আগামী ১৬ ফেব্রুয়ারি চিনা নববর্ষ পালনের কথা রয়েছে। সেই উদ্‌যাপন সুষ্ঠুভাবে করতে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা করার জন্যই এই বিশেষ অফিসার নিয়োগ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।