বাংলাহান্ট ডেস্ক : শহর ও শহরতলিতে বহু পর্যটকদের নিত্যদিনের যাতায়াতের মাধ্যম হল লোকাল ট্রেন (Local Train)। কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ এবং অন্যান্য কারণে মাঝেমাঝেই বাতিল থাকে লোকাল ট্রেন। এবার হাওড়া ডিভিশনের যাত্রীদের পড়তে হতে পারে ভোগান্তির মুখে। রেলের কাজের জন্য ১০ ঘন্টা পাওয়ার এবং ট্রাফিক ব্লক থাকবে এই ডিভিশনে। ফলত বাতিল করা হয়েছে মোট ৩০ টি লোকাল ট্রেন।
ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train)
পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় শেওড়াফুলি এবং দিয়াড়া স্টেশনের মাঝে আর্চ ব্রিজ নম্বর ১১ আরসিসি বক্সের মাধ্যমে রূপান্তর করার জন্য দিয়াড়া স্টেশন লিমিটে ডাউন এবং কমন লুপ লাইনে ট্রাফিক ব্লক করা হবে। এর জেরে ২১ ফেব্রুয়ারি রাত ১১ টা ২০ থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ৯ টা ২০ পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে।

কোন কোন ট্রেন বাতিল থাকছে: এর জেরে শনিবার বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। বন্ধ থাকছে ৩৭৩৮৪ রাত ১০:১৮ গোঘাট-হাওড়া লোকাল, ৩৭৩৫৮ রাত ৯:৩৮ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩৫১ রাত ১১:০৫ এর হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩৮৯ রাত ৭:৪০ এর হাওড়া-গোঘাট লোকাল। অন্যদিকে রবিবার বাতিল ডাউন ট্রেনগুলির (Local Train) মধ্যে থাকছে ৩৭৩১২ ভোর ৩:৫০ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩১৪ ভোর ৪:৫০ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩১৬ ভোর ৫:৩৫ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩১৮ ভোর ৬:২০ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩২০ সকাল ৭ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩২২ সকাল ৭:৪০ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩২৪ সকাল ৭:৫৫ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩২৬ সকাল ৮:৫০ তারকেশ্বর-হাওড়া লোকাল।
আরও পড়ুন :লক্ষ লক্ষ টাকার ঋণখেলাপির অভিযোগ! হাইকোর্টে মামলা দায়ের TMC বিধায়ক সোহমের বিরুদ্ধে
শনিতে কোন ট্রেন বাতিল: এছাড়াও বাতিল থাকবে ৩৭৪১৪ ভোর ৪:০৫ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৬ সকাল ৭:২৫ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল, ৩৭৩৭২ সকাল ৭:৩০ গোঘাট-হাওড়া লোকাল, ৩৭৩৭৪ সকাল ৮:৩০ গোঘাট-হাওড়া লোকাল এবং ৩৭৩০২ সকাল ৮:২৫ হরিপাল-হাওড়া লোকাল।
আরও পড়ুন : দুই চ্যানেলের দুই TRP টপার মেগার নায়ক-নায়িকা, নতুন জুটিকে নিয়ে নতুন সিরিয়াল জি বাংলায়
রবিবার বাতিল হওয়া আপ ট্রেনগুলির মধ্যে থাকছে ৩৭৩১৫ ভোর ৫:৪৮ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩১৭ ভোর ৬:৩২ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩১৯ ভোর ৬:৪৫ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩২১ ভোর ৮:২৫ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩১১ সকাল ৯:০৫ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩১৩ ভোর ৫:৩০ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩৭১ ভোর ৪:২৫ হাওড়া-গোঘাট লোকাল, ৩৭৩৭৩ ভোর ৫:১০ হাওড়া-গোঘাট লোকাল, ৩৭৩৭৫ সকাল ৭:২৫ হাওড়া-গোঘাট লোকাল, ৩৭৩০১ সকাল ৭:০৫ হাওড়া হরিপাল লোকাল, ৩৭৪১৩ ভোর ৫:১৫ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল, ৩৭৪১৫ ভোর ৬:২৬ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল।
















