বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল শুরু হওয়া আর শেষ হওয়া টেলিপাড়ার চেনা ছক হয়ে দাঁড়িয়েছে। মূলত টিআরপি কম থাকলেই স্লট হারাতে হয় ধারাবাহিকগুলিকে (Serial)। টিআরপির ফাঁদে পড়ে নতুন শুরু হওয়া সিরিয়ালও শেষ হতে বসেছে। সেই জায়গায় আবার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক।
জি বাংলায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial)
জি বাংলায় শুরু হতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। এর মধ্যে অন্যতম ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। জানা যাচ্ছে, সিরিয়ালের গল্প আবর্তিত হচ্ছে একজন সাবলম্বী নারী অন্নপূর্ণাকে ঘিরে। পুত্রসন্তান না হওয়ায় স্বামীর অবহেলার শিকার হয়েছেন তিনি। ভাতের হোটেল চালিয়ে তিন মেয়েকে মানুষ করেছেন তিনি।

কারা হচ্ছেন নায়ক নায়িকা: এই চরিত্রে থাকছেন সোমা বন্দ্যোপাধ্যায়। তাঁর এক মেয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে দীপা চরিত্রে সবার মন জয় করেছিলেন তিনি। তাঁর নায়ক হিসেবে দেখা যাবে ‘জগদ্ধাত্রী’র সৌম্যদীপ মুখোপাধ্যায়কে।
আরও পড়ুন : পারস্পরিক সম্মতিতে তৈরি সম্পর্ক ভাঙলেই ধর্ষণের নালিশ গ্রহণযোগ্য নয়, যুগান্তকারী রায় হাইকোর্টের
শুরু হবে শুটিং: দুজনেই দুই চ্যানেলের টিআরপি টপার মেগার নায়ক নায়িকা থেকেছেন। এবার এই নতুন জুটিকে দর্শক কতটা আপন করে নেয় সেটাই দেখার। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই সিরিয়ালের (Serial) শুটিং শুরু হবে। তবে কোন স্লটে আসতে চলেছে এই ধারাবাহিক তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : লক্ষ লক্ষ টাকার ঋণখেলাপির অভিযোগ! হাইকোর্টে মামলা দায়ের TMC বিধায়ক সোহমের বিরুদ্ধে
প্রসঙ্গত, টিআরপির লড়াইয়ে কোনও চ্যানেলই কাউকে এতটুকুও জমি ছাড়তে রাজি নয়। নিত্যনতুন ধারাবাহিক এনে দর্শকদের আগ্রহ ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন নির্মাতারা। এই নতুন জুটি কতটা সফল হয় সেটাই এখন দেখার অপেক্ষা।












