এবার থেকে সপ্তাহে দু-তিন ডিম ভাত, পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে বিশেষ পদক্ষেপ সরকারের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : স্কুলে মিড ডে মিলে (Mid Day Meal) পড়ুয়াদের খাবার নিয়ে এবার বিশেষ পদক্ষেপ করল রাজ্য সরকার। বর্তমানে প্রতি সপ্তাহে একটি করেই ডিম দেওয়া হয় পড়ুয়াদের। কিন্তু এবার সেই নিয়মে আসছে বদল। গত ৯ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর। সেখানেই বলা হয়, আগামী ৩১ মার্চের মধ্যে প্রতি পড়ুয়াকে অতিরিক্ত এক ডজন ডিম খাওয়াতে হবে।

মিড ডে মিলে (Mid Day Meal) বাড়ছে ডিমের পরিমাণ

স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে মিড ডে মিলে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য পরিবেশনের জন্য প্রায় ৭৭ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় ৮১ লক্ষ পড়ুয়াকে অতিরিক্ত ডিম খাওয়ানোর কথা বলা হয়েছে। পড়ুয়া পিছু ৮ টাকা করে বরাদ্দ করা হয়েছে এই মর্মে।

More eggs to be given in mid day meal to students

কেন এমন নির্দেশ: কিন্তু হঠাৎ এই নির্দেশিকার কারণ কী? শিক্ষক মহলের একাংশের মতে, গত বছর গরমকালে স্কুলগুলিতে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছিল। ফলে সে সময় মিড ডে মিলের (Mid Day Meal) জন্য বরাদ্দ অর্থ অনেকটাই বেঁচে গিয়েছিল। তাই হিসেব ঠিক রাখতেই এবার অতিরিক্ত বরাদ্দের নির্দেশ বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন : দুই চ্যানেলের দুই TRP টপার মেগার নায়ক-নায়িকা, নতুন জুটিকে নিয়ে নতুন সিরিয়াল জি বাংলায়

বেঁচে গিয়েছে বরাদ্দ অর্থ: শিক্ষকদের একাংশ বলছেন, নির্বাচনের সময়ই পড়ুয়াদের পুষ্টির কথা মনে পড়ে সরকারের। পরে তা আর মনে থাকে না। গত বছর গরমের ছুটি অতিরিক্ত দেওয়ায় যে টাকা বেঁচে গিয়েছিল তারই কিছুটা এবার বরাদ্দ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন : এক-দুটি নয়, দুদিন ধরে ৩০ টি লোকাল বাতিল হাওড়া ডিভিশনে

বর্তমানে নিয়ম অনুযায়ী, সপ্তাহে একদিন করে মিড ডে মিলে ডিম দেওয়া হয় পড়ুয়াদের। তবে শিক্ষা দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ আরও দু তিন দিন করে পড়ুয়ারা ডিম পাবে বলে মনে করা হচ্ছে।