বাংলা হান্ট ডেস্ক: প্রতিটা ভারতীয় বাড়িতে ভাতের পাশাপাশি রুটি করা হয়। সাধারণত মায়েরা নিখুঁতভাবে রুটি করতে পারলেও, আজকের প্রজন্মের বহু মানুষ ঠিকঠাকভাবে রুটি বানাতে পারেনা। যার ফলে রসিকতা করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি ট্রিকস শেয়ার করব যেখানে আপনি সাধারণ কিছু কৌশলেই একেবারে গোলগাল নিখুঁত রুটি বানাতে পারবেন সহজেই (Cooking Tips)।
বেলন ছাড়াই নিখুঁত রুটি বানানোর ট্রিকস জানুন (Cooking Tips)
প্রথমত যখন রুটি করবেন তখন সঠিকভাবে লেচি তৈরি করুন। কারণ রুটি গোল করার প্রথম ধাপ খোলো এর আকার অথবা লেচি। এর জন্য মেখে রাখা আটা বা ময়দা থেকে ছোট বল তৈরি করে নিন। তারপর হাতের তালুর মধ্যে দিয়ে গোল করার সময় হালকা আটা বা ময়দা ছিটিয়ে নিয়ে চারিদিকে ভালোভাবে চাপতে শুরু করুন (Cooking Tips)।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় চমক! শিয়ালদহ ডিভিশনে একসঙ্গে ৯ জোড়া বিশেষ ট্রেন ঘোষণা
এরপর,রোলিংয়ের সময় বারবার ঘোরাতে থাকুন। খুব বেশি শক্তি প্রয়োগ করলে ঘূর্ণায়মান রুটির আকৃতি নষ্ট করতে পারে। তাওয়ার বা ফ্রাই প্যানের তাপমাত্রা রুটি তৈরির ক্ষেত্রে খুবি গুরুত্বপূর্ণ। গোল রুটি বানানোর পাশাপাশি তাপের দিকেও নজর দেওয়া জরুরি। মনে রাখবেন প্যানটি খুব গরম বা ঠান্ডা নয়, হালকা মাঝারি আঁচে রাখতে হবে।
গোল রুটি তৈরির সবচেয়ে বড় রহস্য হ’ল ক্রমাগত অনুশীলন। মনে রাখবেন শুরুতে, যদি রুটিগুলি সঠিকভাবে তৈরি না হয় তবে নিজেকে ব্যর্থ ভাববেন না। ধৈর্য ধরে নিয়মিত বেলতে থাকলে রুটি গোল হবে, মাখার কৌশলে হবে তুলতুলে নরমও।
জল এবং ময়দার সঠিক অনুপাত রাখুন অন্যথায় আটার ডো খুব শক্ত বা নরম হবে। বেলার আগে শুকনো আটা বা ময়দার গুঁড়ো চাকি-বেলনে ছড়িয়ে দিন। অন্যথায়, রুটি বেলার সময় আটকে যেতে পারে।এই বিষয় গুলো মাথায় রাখলে আপনার রুটি একদিকে যেমন নরম হবে অপরদিকে একেবারে পারফেক্ট গোল ও রুটি হবে (Cooking Tips)।













