বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যেতে ভালোবাসো না এমন মানুষ আপনি খুব কম পাবেন। তার ওপর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তার জন্য আপনার কাছে সব থেকে উপযুক্ত জায়গা হল উত্তরবঙ্গের পরে কেরালা (Travel)। কারণ এখানে আসলে আপনি একদিকে যেমন প্রকৃতির প্রাকৃতিক রূপ দেখে মন মুগ্ধ হয়ে থাকবেন। অপরদিকে পাহাড় ও সমুদ্রতট ঘুরে দেখতে পারবেন। এবার গরমের ছুটিতে পরিবারকে নিয়ে যদি আপনার দক্ষিণ ভারত ঘোরার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই এই পাঁচটা জায়গা একবার হলেও ঘুরে আসবেন।
কেরালা গেলে অবশ্যই ঘুরে আসুন এই ৫টি জায়গা (Travel)
১) বেকাল ফোর্ট: কেরালার অন্যতম ঘুরতে যাওয়ার মধ্যে একটি হল বেকাল ফোর্ট। এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন ৪০ একর জায়গা জুড়ে বৃষ্টি তো একটি ঐতিহাসিক দুর্গ রয়েছে। সমুদ্রের ঢেউ দুর্গের দেয়ালে আছড়ে পড়ে। তাছাড়া দুর্গের ভেতরে রয়েছে ধাপওয়ালা জলধার। দক্ষিণ ভারত ঘুরতে আসলে অবশ্যই এখানে একবার এসে সূর্যাস্ত দেখবেন (Travel)।

আরও পড়ুন: গ্যাস বুকিং করেও সিলিন্ডার আসছে না? এক ফোনের অভিযোগে মিলবে সমাধান, জেনে নিন হেল্পলাইন নম্বর
২) আরান্মুলা: আরান্মুলা মূলত তার ধাতব আয়নার জন্য পরিচিত। সাধারণ কাচের আয়নার বদলে এটি একটি বিশেষ ধরনের বেল মেটাল দিয়ে তৈরি হয়। পিতলের গলি ধাতু ছাঁচে ঢেলে পরে তা ঘষে মসৃণ করে এই আয়না গুলো তৈরি করা হয়। এটি বানাতে দেখাও এক ধরনের অভিজ্ঞতা সঞ্চয় বটে।
৩) থেনমালা: ভারতের প্রথম পরিকল্পিত ইকো ট্যুরিজম কেন্দ্র হল এটি। যারা প্রকৃতি ভালবাসেন তারা অবশ্যই এই জায়গাটায় ঘুরতে আসবেন। এখানে আসলে পরে আপনি জঙ্গল ট্রেক, ক্লাইম্বিং, রিভার ক্রসিং প্রমুখ ও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আপনি করতে পারবেন।
৪) চেরাই বিচ: আপনি যদি সমুদ্র প্রেমী হন তাহলে কেরালার অন্যতম সমুদ্র সৈকত হল এটি। এখানে সমুদ্রের ঢেউ ও সোনালী বালি পরিবেশকে এক আলাদা মাত্রা দিয়েছে। তাছাড়া এই সৈকতের বিশেষত্ব হল এখানে আরব সাগর ও ব্যাক ওয়াটারের মিলন দেখা যায়।
৫) নেয়্যার ড্যাম: কেরালার অন্যতম জায়গা হল নেয়্যার ড্যাম। এখানে আসলে আপনি নৌকো করে ঘুরতে পারবেন। পাশাপাশি ঘুরে দেখতে পারবেন হরিণ উদ্যান ও কুমির পুনর্বাসন কেন্দ্র। তাছাড়া কাছাকাছি রয়েছে যোগ ও মেডিটেশন শেখার আশ্রম (Travel)।
















