আবার নামিয়ে ফেলুন লেপ-কম্বল, আগামী সপ্তাহেও কালবৈশাখীর সম্ভাবনা, বজায় থাকবে শীতের আমেজ

Published on:

Published on:

South Bengal Weather remains wet even as the low-pressure system moves away
Follow

বাংলাহান্ট ডেস্ক : শীত বিদায় নিয়েও যেন যেতে পারছে না। ভরা চৈত্রে হঠাৎ শীতের আমেজে বাংলায়। গত কয়েকদিন ধরেই ঝড়বৃষ্টি (South Bengal Weather) চলছে গোটা রাজ্য জুড়ে। তার জেরেই এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে হঠাৎ করে। রবিবারও বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। জানা যাচ্ছে, এই ঠাণ্ডার আমেজ এখন কিছুদিন অব্যাহত থাকবে। আগামী সপ্তাহেও চলবে ঝড়বৃষ্টি।

আর কতদিন চলবে ঝড় বৃষ্টি (South Bengal Weather)?

গত শুক্রবার থেকে চলছে ঝড়বৃষ্টি। কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হয়েছে শিলাবৃষ্টিও। ক্যালেন্ডারে বসন্ত কাল চললেও ঠাণ্ডা আমেজ অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার জন্যই চলছে ঝড়বৃষ্টি। আগামী ২৪ ঘন্টার মধ্যেও বিভিন্ন জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। আগামী কিছুদিন বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Tomorrow South Bengal Weather for 23 March

কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি: আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারের মধ্যে তাপমাত্রা (South Bengal Weather) স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে শুক্রবার থেকেই ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে।

আরও পড়ুন : আমেরিকা পাকিস্তানে আক্রমণ করলে ভারতে পরমাণু হামলার ‘পরামর্শ’, অদ্ভুত দাবি প্রাক্তন পাক হাইকমিশনারের

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া: উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরে থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন : শিয়ালদহ রুটে এটাই সবথেকে নোংরা স্টেশন, রেলের সাফাই অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ১১ ডিগ্রি নীচে নেমেছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমশ বাড়বে।