নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে? আজ থেকেই শুরু ট্রাইব্যুনালে আবেদন, জানুন পুরো পদ্ধতি

Published on:

Published on:

Supplementary List Tribunal Process Begins Online
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List) প্রকাশ করছে নির্বাচন কমিশন। কিন্তু এই তালিকা বেরোতেই অনেকের নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যাঁদের নাম নেই, তাঁরা কীভাবে ফের ভোটার তালিকায় নাম তুলবেন? সেই সমস্যার সমাধানেই এবার ট্রাইব্যুনালে আবেদন করার রাস্তা খুলে দিল কমিশন। আজ থেকেই শুরু হয়েছে সেই আবেদন প্রক্রিয়া। আসুন জেনে নিন কিভাবে আবেদন করবেন।

কীভাবে ট্রাইব্যুনালে আবেদন করবেন (Supplementary List)?

কলকাতায় শনিবার রাতেই তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List)প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে আরও দু’টি তালিকা বেরিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখন থেকে প্রতিদিন একটি করে নতুন তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশের পরই সামনে আসে বড় প্রশ্ন। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের কী হবে? কমিশন আগেই জানিয়েছিল, এই ধরনের ক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকবে। সেই প্রক্রিয়াই এখন শুরু হয়েছে। অনলাইন এবং অফলাইন, দুইভাবেই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।

অনলাইনে আবেদন করার নিয়ম

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পশ্চিমবঙ্গের জন্য আলাদা অপশন থাকবে। প্রথমে আবেদনকারীকে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে লগ ইন সম্পূর্ণ হবে। লগ ইন করার পর EPIC নম্বর দিয়ে সার্চ করলে নিজের নাম খুঁজে পাওয়া যাবে। এরপর আবেদনপত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। তথ্য গুলি হল –

  • পিন কোড-সহ সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে (২৫০ শব্দের মধ্যে)
  • কেন আবেদন করছেন, তার কারণ জানাতে হবে (১০০০ শব্দের মধ্যে)
  • আপিলে কী চাইছেন, তা উল্লেখ করতে হবে (৫০০ শব্দের মধ্যে)
  • আগে কোন এলাকার ভোটার ছিলেন, সেটাও জানাতে হবে

সব তথ্য পূরণ করার পর আবেদন সাবমিট করলেই ট্রাইব্যুনালে আবেদন সম্পূর্ণ হবে।

অফলাইনে আবেদন করার উপায়

যাঁরা অনলাইনে আবেদন করতে স্বচ্ছন্দ নন, তাঁরা অফলাইনেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জেলাশাসকের দফতরে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। পাশাপাশি অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের কাছেও আবেদন জমা দেওয়া যাবে।

3rd Supplementary List Released by election Commission
আরও পড়ুনঃ আবেদন করেছেন, তবু ঢোকেনি যুবসাথীর টাকা? কী করতে হবে জানিয়ে দিলেন মমতা

কত নাম উঠল, কত বাদ গেল?

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary List) প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম ছিল। শনিবার পর্যন্ত মোট প্রায় ৩৮ লক্ষ নাম নিয়ে নিষ্পত্তি হয়েছে। তবে তৃতীয় তালিকা প্রকাশের পরও ঠিক কতজনের নাম নতুন করে যুক্ত হয়েছে বা বাদ গিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যা এখনও জানানো হয়নি। ফলে পুরো ছবিটা এখনও পরিষ্কার নয়। এখনও আরও কয়েকটি তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই নতুন তালিকা সামনে আসবে বলে জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত কতজনের নাম তালিকায় থাকবে আর কতজন বাদ পড়বেন, সেদিকেই এখন নজর সবার।