পুজোর আনন্দে বৃষ্টি কি বাধা হয়ে দাঁড়াবে? জেনে নিন আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South bengal Weather rain forecast during devi paksha
Follow

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা শহর রাজ্য থেকে বৃষ্টি যাই যাই শুরু করলেও কোনভাবেই যেন পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে এই বৃষ্টি। যার ফলে পুজোর আবহাওয়া যথারীতি চিন্তায় পড়েছেন বঙ্গবাসী। আর এই আবহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ফ্রেন্ড নিম্নচাপে ভ্রুকুটি দেখা দিয়েছে। যদিও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে প্রভাব বাংলায় পড়ে না। তবে পুজোয় যে রাজ্যে বৃষ্টি হবে না এমনটাও জোর দিয়ে বলছে না আবহাওয়ার দফতর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আপমর বঙ্গবাসী মনে উঁকি মারতে শুরু করেছে এবারের পূজোতেও কি বৃষ্টি ফলে সমস্ত প্ল্যান বানচাল হবে কিনা সেই বিষয়ে নিয়ে। ঝাড়খণ্ডের অধিকাংশ এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে সম্পূর্ণ বর্ষার বিদায় নিতে ১৪ অক্টোবর বা তার আশেপাশে সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

মনে থাকে আবহাওয়া দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিস। পাশাপাশি দু এক জায়গায় খুব বেশি হলে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

South bengal Weather rain forecast during devi paksha

আরও পড়ুন: ইডেনে মহালয়ার মেগা আয়োজন, ড্রোন-লেজার শোয়ে থাকছে একাধিক চমক

একই সঙ্গে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী থেকে সপ্তমীর দিন পর্যন্ত বৃষ্টি সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে ইতিমধ্যে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বলা যেতেই পারে দুর্গাপূজো মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে মহালয়ার দিন উত্তরবঙ্গে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের তেমন কোন পূর্বাভাস নেই।