বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় ঝড়-বৃষ্টি চলছে। মাঝচৈত্রে ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টিতে তোলপাড়। আগামী দু’দিন গোটা রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার নাগাদ বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এদিকে আজ বিকেলের পরও ভিজতে পারে একাধিক জেলা। কোথায় কোথায় সতর্কতা? জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
সোমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৮ জেলাতে। সাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড় বয়ে যেতে পারে। তালিকায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।
একইসাথে ভিজতে পারে কলকাতাও। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার নাগাদ ঝড়-বৃষ্টি ফের বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের প্রভাব বাড়বে। বিকেলের দিকে অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

এরপরও বুধবারও ভিজবে রাজ্য। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে এদিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর ফের বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: ঝোল নয়, এবার প্লেটে আনুন অন্য স্বাদ—ঘিয়ে রোস্ট মাংসেই হোক জমজমাট পদ, রেসিপি রইল
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। সোমবার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বর্জ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার বৃষ্টির সাথে সাথে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি সব জেলাতে থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও।
















