বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে প্রায় প্রতিটি মানুষেরই কোনও না কোনও ব্যাঙ্কে (Bank) অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু এই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি নিয়ে নতুন নতুন আপডেট সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি। এবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এল বড় আপডেট। ১৬ এপ্রিল থেকে পিএনবির বহু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে চলেছে। কিন্তু কাদের কাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে?
বন্ধ হয়ে যেতে পারে এই ব্যাঙ্কের (Bank) অ্যাকাউন্ট
রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে রয়েছে তাদের অ্যাকাউন্ট এবার বন্ধ করে দেওয়া হবে। ৩ বছর ধরে যাদের অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রয়েছে এবং যাদের অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের অ্যাকাউন্টও এবার বন্ধ করে দেওয়া হবে।

কীভাবে সক্রিয় রাখবেন অ্যাকাউন্ট: জানা যাচ্ছে, কোনও গ্রাহক যদি তার পিএনবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চান তাহলে ই কেওয়াইসি করতে হবে। দ্রুত কেওয়াইসি আপডেট না করানো হলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।
আরও পড়ুন : শুধু বড় হলেই হবে না, কত কেজি ওজনের ইলিশ সবথেকে সুস্বাদু?
আপডেট করাতে হবে কেওয়াইসি: কেওয়াইসি আপডেট করাতে হলে পিএনবির নিকটবর্তী ব্রাঞ্চে যেতে হবে। সেইসঙ্গে কেওয়াইসির জন্য জরুরি নথি যেমন আধার, প্যান কার্ড, ব্যাঙ্কের (Bank) পাসবুক নিয়ে যেতে হবে। এছাড়াও দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টে কিছু টাকা দিয়েও তা আবার সক্রিয় করা যেতে পারে।
আরও পড়ুন : কলকাতা থেকেই ঘুরে আসুন কেদার-বদ্রী, বিশেষ ট্যুর করাচ্ছে IRCTC
কোনও গ্রাহক যদি চান তবে এটিএম বা ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে এনকোয়ারি বা টু ফ্যাক্টর অথেনটিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা যাবে।

















