ভোটে চমক! ১৮০ প্রার্থী অষ্টম পাশ, ১৪ জন নিজের নামও লিখতে পারেন না

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে প্রার্থীদের নানা চমকপ্রদ তথ্য। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতার তথ্য জানাতে হয়। সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবারের ভোটে এমন অনেক প্রার্থী রয়েছেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম। এমনকি কেউ কেউ নিজের নাম পর্যন্ত লিখতে পারেন না। এই বিষয়টি নিয়েই এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।

ভোটের (West Bengal Election 2026) আগে সামনে এল শিক্ষার চিত্র

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে প্রথম দফার ভোট (West Bengal Election 2026)। আগামী ২৩ এপ্রিল ১৭টি জেলার ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭টি জেলার ১৪২টি কেন্দ্রে ভোট হবে। দুই দফা মিলিয়ে ৭০টিরও বেশি রাজনৈতিক দলের প্রায় ১,৪৭৫ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই প্রার্থীদের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। সেখানেই উঠে এসেছে একাধিক চমকে দেওয়ার মতো তথ্য।

প্রথম দফার ১৫২টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ১৪ জন সম্পূর্ণ নিরক্ষর। তাঁরা নিজের নামটুকুও লিখতে পারেন না। এছাড়া ২৯ জন প্রার্থী রয়েছেন, যাঁরা শুধুমাত্র স্বাক্ষর করতে পারেন, কিন্তু পড়াশোনায় অক্ষম। এই তথ্য সামনে আসতেই অনেকেই প্রশ্ন তুলছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত নয়?

কোন স্তরে কত প্রার্থী?

শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রার্থীদের মধ্যে বড় অংশই কম পড়াশোনা করেছেন।

  • মাত্র ক্লাস ফাইভ পাশ প্রার্থী রয়েছেন ৩২ জন
  • অষ্টম শ্রেণি পাশ ১৮০ জন
  • মাধ্যমিক (ক্লাস টেন) পাশ ২৪৬ জন

অন্যদিকে উচ্চশিক্ষিত প্রার্থীর সংখ্যাও কম নয়।

  • স্নাতক প্রার্থী ৩৬১ জন
  • স্নাতকোত্তর ২২৫ জন
  • ডক্টরেট ডিগ্রি রয়েছে ২০ জনের

এছাড়া বয়সের দিক থেকেও বিভিন্ন স্তরের প্রার্থী রয়েছেন।

  • ২৫ থেকে ৩০ বছর বয়সী প্রার্থী ১০৩ জন
  • ৩১ থেকে ৪০ বছর ৩৪৭ জন
  • ৪১ থেকে ৫০ বছর ৪৫৩ জন
  • ৭১ থেকে ৮০ বছর ৪৯ জন
  • ৮১ থেকে ৮৫ বছর বয়সী রয়েছেন ২ জন

First Time Voter useful guide know the voting rules

আরও পড়ুনঃ ভোটের আগে বড় ধাক্কা! বাংলায় সব কাজ গুটিয়ে নিল আইপ্যাক

ভোটারদের একাংশ মনে করছেন, একজন জনপ্রতিনিধির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি। কিন্তু বর্তমানে সেই বিষয়ে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। ফলে নানা শিক্ষাগত স্তরের প্রার্থীরাই নির্বাচনে (West Bengal Election 2026) অংশ নিচ্ছেন।