বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। এই প্রথম দফার ভোটে প্রথমবার প্রার্থী হিসেবে ভোট দিলেন এশিয়াড সোনাজয়ী স্বপ্না বর্মন (Swapna Barman)। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিনি ভোটের দিনেই এলাকার ভোটারদের কাছে আবেগঘন আবেদন জানিয়ে স্বপ্না বলেন, তাঁকে ঘরের মেয়ে মনে করে যেন আশির্বাদ করেন এবং ভোট দেন।
শান্তিপূ্র্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনকে জানালেন ধন্যবাদ স্বপ্না বর্মন (Swapna Barman):
খেলার মাঠে দেশের নাম উজ্জ্বল করার পর এবার ভোট ময়দানে নেমেছেন স্বপ্না। পিঠে চোট লাগার পরই তাঁর খেলার কেরিয়ার শেষ হয়ে যায়। এরপর ২০২০ সাল থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে চাকরি করছিলেন তিনি। তবে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে সেই চাকরিও ছেড়ে দেন স্বপ্না। যদিও সেই চাকরি থেকে নিয়ে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছিল, তবুও সব বাধা পেরিয়ে অবশেষে সব বাধা অতিক্রম করে তিনি নির্বাচনী ময়দানে নামেন এবং মনোনয়ন জমা দেন।
আরও পড়ুন: রাজ্যজুড়ে গণতন্ত্রের উৎসব! বঙ্গে ভোট দেখতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা
তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্য়েই প্রার্থী হওয়া স্বপ্নার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজগঞ্জ কেন্দ্রে জয়ের ধারা বজায় রাখা। এমনকি তাঁর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন খোদ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই কেন্দ্র ঘিরে উত্তেজনাও ছিল তুঙ্গে।
ভোটের দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বুথে গিয়ে নিজোর ভোটাধিকার প্রয়োগ করেন স্বপ্না। প্রথমবার প্রার্থী হিসেবে ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানান তিনি। তিনি বলেন, ভোট দেওয়া কাছে যেমন অধিকার তেমনই কর্তব্যও বটে। একই সঙ্গে তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোটদান করার আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের বার্তাও দেন।

আরও পড়ুন: শুভেন্দু গড় নন্দীগ্রামে এজেন্টই দিতে পারল না তৃণমূল! ৫০ বুথের ‘হিসেব’ সামনেই আসতেই শোরগোল শুরু
প্রথম দফার ভোটে এখনও অব্দি সকাল ১১টা পর্যন্ত প্রায় ৪১ শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণই ছিল। রাজগঞ্জেও কোনও বড় অশান্তির খবর পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। সেজন্য তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্বপ্না (Swapna Barman)। তিনি আারও ভোটারদের উদ্দেশ্যে বলেন, পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে তবেই যেন সকলে ভোট দেন এবং তাঁকে আশির্বাদ করেন।
















