বাংলা হান্ট ডেস্ক: আজ রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Election 2026) পর্ব চলছে। প্রতিবারের মতো এবারেও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ গণতন্ত্রের এই উৎসবে অংশ নিয়েছেন। তবে এবার এই নির্বাচনী প্রক্রিয়া প্রত্যক্ষ করতে বিদেশ থেকেও এসেছে প্রতিনিধি দল। ভোটের স্বচ্ছতা, প্রশাসনিক প্রস্তুতি এবং প্রযুক্তির ব্যবহার খতিয়ে দেখতে তাঁরা পৌঁছন শিলিগুড়ি কলেজের DCRC কেন্দ্রে।
বঙ্গে ভোট (West Bengal Assembly Election 2026) দেখতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা:
এই আন্তর্জাতিক প্রতিনিধি দলে রয়েছেন নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিনস, কেনিয়া এবং সুইজারল্যান্ড এই ছয় দেশের প্রতিনিধিরা। তাঁদেৈর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল IDEA-র সদস্যরাও। সব মিলিয়ে মোট ১৩ জনের এই প্রতিনিধি দল শিলিগুড়ি পৌঁছে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনা করেন।
আরও পড়ুন: ভোট দিয়ে বেরিয়েই বিস্ফোরক শুভেন্দু! ক্ষোভ উগরে দিয়ে বলেই ফেললেন…
DCRC কেন্দ্রে গিয়ে তাঁরা প্রথমে প্রশাসনিক আধিকারিক ও ভোটকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। জেলার নির্বাচন আধিকারিকরা ভোট পরিচালনার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরেন। বিপুল সংখ্যক পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, প্রশাসনিক কর্মী, এবং সরকারি কর্মচারীর সমন্বয়ে কীভাবে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয় তা দেখে প্রতিনিধিরা রীতিমতো বিস্মিত হন। যদিও সেই নিয়ে তাঁরা সংবাদমাধমের সামনে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি।
এই সংক্রন্ত বিষয়ে সাংবাদিকদের সম্মুখীন হয়ে নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং জানান যে, পশ্চিমবঙ্গের নির্বাচন বিশ্বজুড়ে পরিচিত তার উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ পরিচালনার জন্য। তাঁর কথায়, এই অভিজ্ঞতা এবং ভারতের নির্বাচন ব্যবস্তার বিশালতা কাছ থেকে দেখতেই ত দূর থেকে ছুটে এসেছেন এই প্রতিনিধির দল। তিনি আরও জানান, প্রতিনিধিরা মিডিয়া মনিটারিং সেন্টার, ওয়েবকাস্টিং মনিটারিং সেন্টারও পরিদর্শন করবেন। এছাড়াও ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কীভাবে নজকদারি চালানো হয় সেই বিষয়টিও তাঁদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আরও পড়ুন: বোতাম টিপলেন এক প্রতীকে, ভোট গেল অন্য দলে! বড়ঞা-নন্দীগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ
কমিশন সূ্রের খবর, ভারতের সুসংগঠিত নির্বাচন পরিকাঠামো এং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিদেশি প্রতিনিধিদের যথেষ্ট প্রভাবিত করেছে। বাংলার (West Bengal Assembly Election 2026) পাশপাশি তামিলনাড়ুতে একটি বিদেশি প্রতিনিধি দল বিভিন্ন পোলিং স্টেশন ঘুরে সরাসরি ভোটদানের প্রক্রিয়াও পর্যবেক্ষণ করবেন। এই সফর আন্তর্জাতিক মহলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।












