ভোট দিয়ে বেরিয়েই বিস্ফোরক শুভেন্দু! ক্ষোভ উগরে দিয়ে বলেই ফেললেন…

Published on:

Published on:

Suvendu Adhikari reacts after voting alleges voter intimidation in Nandigram
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ঘিরে সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। ভোট দিয়ে বেরোনোর পরই একের পর এক অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, ভোটের দিনেও কিছু জায়গায় ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, এমনকি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের ভয় দেখানোর ঘটনাও ঘটছে।

ভোট দিয়ে বেরিয়ে কী অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

নন্দীগ্রামে নিজের ভোট দেওয়ার পর থেকেই সক্রিয় হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ভোট দেন, তারপর বিভিন্ন বুথ ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন তিনি। এই সময় তিনি ব্রজমোহন তিওয়ারি হাই স্কুলের একটি বুথে যান। সেখান থেকে বেরিয়ে এসে বুথ লেভেল অফিসারের (বিএলও) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। শুভেন্দুর অভিযোগ, ওই বিএলও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে ওই কর্মীকে চেনেন এবং ভদ্রভাবে সতর্ক করে এসেছেন যাতে ভবিষ্যতে অভিযোগ জানাতে না হয়।

এতেই থামেননি শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি আরও অভিযোগ তুলে বলেন, কিছু জায়গায় হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর দাবি, আগের নির্বাচনে বাড়নাকচিরা বুথে প্রায় ১৭৫ জন হিন্দু ভোটারকে ভয় দেখানো হয়েছিল, এবারের ভোটেও সেই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, অনেক ক্ষেত্রে হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে যেতেও বাধা দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তিরা কীভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে প্রশাসনের কাছে জবাব চাওয়া উচিত।

Suvendu Adhikari Flags Age Discrepancy Case

আরও পড়ুনঃ ভোটের শুরুতেই গতি! কোন জেলায় কত শতাংশ ভোট পড়ল, জানুন

বিশেষ করে এনআইএ তদন্তে অভিযুক্ত সাহাবুদ্দিনের নাম উল্লেখ করে শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেন, ওই ব্যক্তি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং ভোটারদের ভোট দিতে যেতে বাধা দিচ্ছেন। এই ঘটনাগুলি ঘিরে ভোটের দিনেই নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে।