বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026) শুরু হতেই সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ভোটারদের ভিড় চোখে পড়েছে। কোথাও লম্বা লাইন, কোথাও আবার উত্তেজনার আবহ এই পরিস্থিতির মধ্যেই সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল, সেই হিসেব সামনে এসেছে। মোটের উপর ভোটগ্রহণের শুরুটা বেশ সক্রিয় বলেই মনে করছে নির্বাচন কমিশন।
প্রথম দফার ভোটে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার কত (West Bengal Assembly Election 2026)?
বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট (West Bengal Assembly Election 2026) শুরু হতেই বহু জায়গায় বুথের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। প্রথম দু’ঘণ্টার ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সরকারি তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত মোট ভোট (West Bengal Assembly Election 2026) পড়েছে ১৮.৭৬ শতাংশ। এই সময়ের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটদান হয়েছে, সেখানে হার ২০.৫১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহ জেলায়, যেখানে শতাংশ দাঁড়িয়েছে ১৬.৯৬।
জেলা অনুযায়ী ভোটের হার দেখুন এক নজরে—
- মালদহে ১৬.৯৬ শতাংশ
- মুর্শিদাবাদে ১৮.৮৮
- পশ্চিম বর্ধমানে ১৯.০০
- পশ্চিম মেদিনীপুরে ২০.৫১
- পূর্ব মেদিনীপুরে ১৮.৮১
- পুরুলিয়ায় ১৭.৮৩
- উত্তর দিনাজপুরে ১৭.৫৪
- ঝাড়গ্রামে ১৯.৮৪,
- কালিম্পংয়ে ১৮.৭৪
- আলিপুরদুয়ারে ১৭.৭০
- বাঁকুড়ায় ২০.২০
- বীরভূমে ১৯.০১
- কোচবিহারে ১৭.৫৬
- দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১
- দার্জিলিংয়ে ১৮.৮০
- জলপাইগুড়িতে ১৮.৫০ শতাংশ
এবারের ভোটে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিয়েছে কমিশন। রাজ্যজুড়ে মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে প্রায় ১৫ হাজার বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওয়েবকাস্টিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ প্রথম দফার ভোটের দিনই বড় ক্লু! BJP জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? জানালেন অমিত শাহ
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটের জন্য প্রয়োজনীয় সব কর্মী ও সরঞ্জাম আগেই বুথে পৌঁছে দেওয়া হয়েছে। সকাল থেকেই ভোটারদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। যদিও কোথাও কোথাও ছিটেফোঁটা অভিযোগ এসেছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। এই প্রথম দফার ভোটের প্রবণতার ওপরই পরবর্তী ধাপের কৌশল অনেকটাই নির্ভর করবে বলে মনে করা হচ্ছে (West Bengal Assembly Election 2026)।












