বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন অনেকেই। আর এবার যাত্রীদের কথা মাথায় রেখে, ভিড় এড়াতে পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ (Indian Railways)। জানা যায় পূর্ব রেল যাত্রীদের কথা মাথায় রেখে ২২-৩০ এপ্রিল পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। জেনে নিন সেই ট্রেনের সময়সূচি গুলো।
ছুটির ভিড়ে রেলযাত্রায় স্বস্তি, স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল (Indian Railways)
সূত্রের খবর ২২ থেকে ২৪ এপ্রিলের মধ্যে ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবায় নিশ্চিত আসন পেতে পারেন। যেখানে ০৪০৬১ ভাগলপুর – দিল্লি স্পেশাল, ০৬৫৬৬ মালদা টাউন – স্যার এম. বিশ্বেশ্বরায় টার্মিনাল স্পেশাল এবং ০১৭০২ হাওড়া – জবলপুর স্পেশাল বিভিন্ন এসি (AC) ক্লাস অফার করছে (Indian Railways)।

আরও পড়ুন: কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট? কীভাবে মিলবে মার্কশিট? দেখে নিন
অপরদিকে, ০৯২০৬ আসানসোল – পোরবন্দর স্পেশাল এবং ০৯১৭৬ দুর্গাপুর – উধনা স্পেশালে স্লিপার এবং সেকেন্ড সিটিংয়ের সুবিধা রয়েছে। যারা ২৩ এপ্রিল সপ্তাহের মাঝামাঝি সময়ে ভ্রমণ করছেন, তাদের জন্য ০৫৭৫৩ মালদা টাউন – নিউ জলপাইগুড়ি স্পেশাল এবং ০৯৬২৪ আসানসোল – উদয়পুর সিটি স্পেশাল উপলব্ধ রয়েছে। এছাড়া ০৭৫৮১ মধুপুর – চোপন স্পেশাল এবং ০৯৪৮২ হাওড়া – বটবা স্পেশাল ট্রেন রয়েছে। যা বিভিন্ন ডিভিশনের যাত্রীদের ভ্রমণের জন্য প্রচুর বিকল্প নিশ্চিত করছে।
এমনকি ২৬ থেকে ২৮ এপ্রিলের মধ্যে আরও ভ্রমণের বিকল্প পাওয়া যাবে। যাত্রীরা ০২০২৩ হাওড়া – পাটনা স্পেশাল, ০৯৪৩৬ আসানসোল – সবরমতী স্পেশাল এবং ০৯৬০৬ কলকাতা – মাদার স্পেশালে আসন বুক করতে পারেন। গোরক্ষপুর বা ছাপড়ার দিকে যাত্রীদের জন্য কলকাতা থেকে ০৫০৩১ এবং ০৫১৫৫ নম্বর ট্রেনগুলি ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি পাচ্ছেন।
পাশাপাশি এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে ০৮৪০২ কলকাতা – ভুবনেশ্বর স্পেশাল, ০৬০৩৮ ডানকুনি – চেন্নাই সেন্ট্রাল স্পেশাল এবং ০৪০৫১ হাওড়া – নয়াদিল্লি স্পেশাল। যেটি মাসের শেষ দিনগুলিতে, অর্থাৎ ২৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত, যাত্রীরা ০৯১৮০ দুর্গাপুর – উধনা স্পেশাল, ০৪৮২০ আসানসোল – যোধপুর স্পেশাল এবং ০৫০৬৩ কলকাতা – গোমতী নগর স্পেশাল ট্রেন পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। এই অতিরিক্ত ট্রেন গুলি চলাচলের ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।













