‘তৃণমূল বিরোধী হওয়া অভ্যাস করছে’, ফর্মে দিলীপ ঘোষ, রেজাল্টের আগে বিস্ফোরক বিজেপি প্রার্থী

Published on:

Published on:

Dilip Ghosh
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ বছরের জন্য বাংলায় সরকার গঠন। রাজ্য সহ গোটা দেশের রাজনীতিতে আজ এক গুরুত্বপূর্ণ দিন। সকাল ১১টা পর্যন্ত যা ট্রেন্ড তাতে এগিয়ে বিজেপি (BJP)। সরকার গঠনের পথে। সবমিলিয়ে উত্তেজনা যখন তুঙ্গে তখন বড় কথা বলে দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

কী বললেন দিলীপ ঘোষ? Dilip Ghosh

এদিন সকালে গণনাকেন্দ্রে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশাবাদী হয়ে তিনি বলেন, এক লক্ষ ভোটে জিতবেন। একইসাথে তৃণমূলকে (Trinamool Congress) কটাক্ষ করে এদিন দিলীপ বলেন, ‘‘হেরে যাবে বলে এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। এসব কারা করে? বিরোধীরা করে।” তৃণমূল বিরোধী হওয়া অভ্যাস করছে বলে চরম কটাক্ষ দিলীপের।

এদিন দিলীপবাবু বলেন, ‘‘খড়গপুরের মানুষজন নিজেদের ভাগ্য তৈরি করেছেন। আমরা গোড়া থেকে বলেছিলাম, এক লক্ষ ভোটে জিততে হবে। মানুষ ঢেলে ভোট দিয়েছেন। শুধু এই কেন্দ্র কেন, গোটা রাজ্যে বিজেপির জয়জয়কার হবে।”

আরও পড়ুন: ‘আমায় ভুল বুঝনা, তোমরা প্রথম দিন..,’ পাকা রেজাল্ট সামনে আসার আগেই মুখ খুললেন অভয়ার মা

তৃণমূনের গণনায় কারচুপি অভিযোগে দিলীপ বলেন, ‘‘হেরে যাবে বলে এসব বলছে। দেখছেন না এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ভালো, ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে।”

ছাব্বিশের ভোটে অন্যতম হেভিওয়েট আসন খড়গপুর সদর। নিজের পুরনো গড় ফিরে জোর প্রচার চালিয়েছেন দিলীপ ঘোষ। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই সেখানে মাটি কামড়ে পড়ে ছিলেন প্রাক্তন বিধায়ক। এবার ফলাফলের পালা। শেষপর্যন্ত খড়গপুরে পদ্ম ফুটবে কিনা সেটাই দেখার।